
শ্রেষ্ঠ গল্প
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পকে সংকীর্ণ গলি থেকে রাজপথে নিয়ে গেছেন। এই পথ ধরে অনায়াসে বিশ্বসাহিত্যে প্রবেশ করা যায়। তিনি এই রাজপথের সাহসী পথিকমাত্র নন, এই পথও তিনি নিজেই সৃষ্টি করেছেন। সুধীন্দ্রনাথ দত্ত বলেছেন, ‘রবীন্দ্রনাথ হাল বাংলার সিদ্ধিদাতা গণেশ’। তাই ‘আমাদের দ্বারা রবীন্দ্রনাথের মূল্য-নিরূপণ গঙ্গাজলে গঙ্গাপূজার চেয়েও হাস্যকর।’ তাই রবীন্দ্রগল্পের মূল্যায়নের চেয়ে গল্পপাঠের আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নিতেই আমরা অধিকতর আগ্রহী। ছোটগল্পের কারিগর হিসেবে রবীন্দ্রনাথকে প্রণতি জানিয়ে গল্পপাঠে অগ্রসর হলে তাঁর কাছে আমাদের ঋণের মাত্রা বাড়তেই থাকে। তাঁর ছোটগল্পকে ‘বাংলা সাহিত্যের, বাঙালি জীবনের পরিপ্রেড়্গিতে’ বিবেচনা করলে তাতে দেশকালের নানা চিহ্ন খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই মহৎ ব্যক্তিপ্রতিভার প্রাণের স্পর্শে তা সর্বযুগের সর্বমানবের আনন্দ-বেদনাকে ধারণ করে কালোত্তীর্ণ শিল্পসম্পদে পরিণত হয়েছে। আমাদের প্রতিদিনের জীবনের বিবিধ ঘটনা দুর্ঘটনা অভাব অভিযোগ আড়্গেপ ও আনন্দের সহস্র বিস্মৃতরাশি থেকে সামান্য কিছু অশ্রজলের সন্নিবেশ ঘটিয়ে তিনি জীবনকে অসামান্য ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের ছোটগল্পের পাঠক হিসেবে এবং বিশেষভাবে বাঙালি হিসেবে আমরা তাঁর প্রতি প্রণত হই। কিন্তু কোথায় প্রণতি জানাবো আমরা? রবীন্দ্রনাথের পায়ের পাতা তো সবখানে পাতা। গল্পপাঠের মাধ্যমে রবীন্দ্রনাথকে জানার চেষ্টায় আমরা প্রকৃত অর্থে বাংলাদেশের হৃদয়কেই স্পর্শ করতে পারবো। সেখানেই তাঁর সৃষ্টিকর্মের সার্থকতা এবং আমাদের মুক্তি নিহিত। পৃথিবী বদলে যাচ্ছে। এই পরিবর্তমান পৃথিবীকে পাঠ করার প্রণোদনা আমরা রবীন্দ্রনাথ থেকেই লাভ করছি। রবীন্দ্রনাথের অন্যান্য সাহিত্যকর্মের মতোই তাঁর ছোটগল্পের শরণ নিলেও তিনি আরো অবাধ ও অকৃত্রিমভাবে আমাদের লোক হয়ে উঠবেন। গ ল্প সূ চি ঘাটের কথা ... দেনাপাওনা ... পোস্ট্মাস্টার ... রামকানাইয়ের নির্বুদ্ধিতা ... খোকাবাবুর প্রত্যাবর্তন ... দালিয়া ... কঙ্কাল ... একরাত্রি ... একটা আষাঢ়ে গল্প ... জীবিত ও মৃত ... জয়পরাজয় ... কাবুলিওয়ালা ... ছুটি ... সুভা ... মহামায়া ... মধ্যবর্তিনী ... শাস্তি ... সমাপ্তি ... মেঘ ও রৌদ্র ... নিশীথে ... ক্ষুধিত পাষাণ ... অতিথি ... দুরাশা ... মণিহারা ... যজ্ঞেশ্বরের যজ্ঞ ...
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
"তারেক রেজা। জন্ম ৯ নভেম্বর ১৯৭৮, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন গঙ্গারামপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে ‘সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার শিল্প-প্রকরণ’ বিষয়ে গবেষণা করে এম ফিল এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ‘চল্লিশের দশকের চারজন কবির কবিতা : বিষয় ও প্রকরণ [আহসান হাবীব, ফররুখ আহমদ, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান]’ বিষয়ে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। প্রবন্ধ ও কবিতা লেখার পাশাপাশি কিছু ছোটগল্প ও নাটক লিখেছেন তিনি। মঞ্চস্থ চারটি নাটক- আজকের সমাজ, এবং তারপর, নদী ও নারীর কথা, অনন্ত তৃষ্ণা। প্রকাশিত কাব্যগ্রন্থ : পিপাসার অপর চোখ (২০০১), পুথির একাল (২০১১), জল-অন্তঃপ্রাণ (২০১৩), চতুর্দোলা (২০১৫), ছিন্নপদ্য (২০১৬), দেয়াল ভেঙে দেখি (২০১৮); প্রবন্থগ্রন্থ : কবিতা : কালের কণ্ঠস্বর (২০০৯), সুভাষ মুখোপাধ্যায় : কবিমানস ও শিল্পরীতি (২০১০), রবীন্দ্রনাথ ও কজন আধুনিক কবি (২০১২), রবীন্দ্রনাথ বুদ্ধদেব এবং অন্যান্য প্রসঙ্গ (২০১২), কবিতার মন-মর্জি (২০১২), আবুল হোসেন : কবি ও কবিতা (২০১৫), আহসান হাবীব : কবি ও কবিতা (২০১৭); রূপান্তরিত গ্রন্থ : কাঠের মানুষ পিনোকিও (২০০৯, ফাদার মারিনো রিগন সহযোগে), ছন্দে ছন্দে পিনোকিও (২০১১)। সম্পাদিত গ্রন্থ : শ্রেষ্ঠ কবিতা : সমর সেন (২০১২), শ্রেষ্ঠ গল্প : রবীন্দ্রনাথ ঠাকুর (২০১৪)। ড. তারেক রেজা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। "