WhatsApp Image 2025-04-19 at 19.58.22_6bac4d81

গোরা

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 360.00.

Related Product

2001810
মরণ বিলাস
Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
55839137
মার্কেজের পুতুল ও ...
Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.
1812020
ইছামতী (রবীন্দ্র প...
Original price was: ৳ 350.00.Current price is: ৳ 240.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়িঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে, যাহারা আপিসে-কালেজে-আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় মাছ-তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে-কিন্তু তবু এত বড়ো এই-যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা-কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কালেজের পড়াও অনেক দিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই, বিনয়ের অবস্থাটা এইরূপ। সভা- সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে- কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কী করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিতেছিল। পাশের বাড়ির ছাতের উপরে গোটা-তিনেক কাক কী লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ই-দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা- নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল- সেই-সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোন অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল।

Name:

গোরা

Edition:

১ম প্রকাশ, ২০২৪

ISBN

9847011201399

No of Page:

Language

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোটগল্পকার, চিত্রশিল্পী, সংগীতস্রষ্টা, অভিনেতা, কন্ঠশিল্পী, কবি, সমাজ-সংস্কারক এবং দার্শনিক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসেবে ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে তৎকালীন ব্রিটিশ-শাসিত ভারতে কলকাতার ধনাঢ্য ও সংস্কৃতিমনা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ভানুসিংহ ঠাকুর ছিল তাঁর ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর এর বই মানেই এক মোহের মাঝে আটকে যাওয়া, যে মোহ পাঠককে জীবনের নানা রঙের সাথে পরিচিত করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে। তাঁর ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাট্যগ্রন্থ, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন জীবদ্দশায় বা মৃত্যুর কিছুদিন পরই আলোর মুখ দেখে। কাবুলিওয়ালা, হৈমন্তী, পোস্টমাস্টারসহ মোট ৯৫টি গল্প স্থান পেয়েছে তাঁর ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে। অন্যদিকে ‘গীতবিতান’ গ্রন্থে সংকলিত হয়েছে ১,৯১৫টি গান। উপন্যাস, কবিতা, সঙ্গীত, ছোটগল্প, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের সকল শাখাই যেন ধারণ করে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এর বই সমূহ। তিনি একাধারে নাট্যকার ও নাট্যাভিনেতা দুই-ই ছিলেন। কোনো প্রথাগত শিক্ষা ছাড়া তিনি চিত্রাংকনও করতেন। তৎকালীন সমাজ-সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গুণী ব্যক্তিত্ব। বিশ্বের বিভিন্ন ভাষাতেই অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এর বই সমগ্র। তাঁর যাবতীয় রচনা ‘রবীন্দ্র রচনাবলী’ নামে ত্রিশ খণ্ডে প্রকাশিত হয়েছে। ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এতদিন পেরিয়ে গেলেও তাঁর সাহিত্যকর্ম আজও স্বমহিমায় ভাস্বর। আজও আমাদের বাঙালি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বিশ্বকবির সাহিত্যকর্ম।

Related Product

মরণ বিলাস
৳ 200
মার্কেজের পুতুল ...
৳ 320
ইছামতী (রবীন্দ্র...
৳ 240
দিবারাত্রির কাব্...
৳ 170
পুতুলনাচের ইতিকথ...
৳ 230
কৃষ্ণকান্তের উইল
৳ 110
ঘরে বাইরে
৳ 160
দিবারাত্রির কাব্...
৳ 200

Customer Also Bought

জীবন স্মৃতি
৳ 150
সাহিত্যের স্বরূপ
৳ 80
ঘরে বাইরে
৳ 160
গীতাঞ্জলি
৳ 260
চোখের বালি
৳ 300
বউ-ঠাকুরানীরহাট
৳ 220
ঘরে বাইরে
৳ 220
শেষের কবিতা
৳ 180
গীতবিতান
৳ 400
ছেলেবেলা
৳ 80
গল্পগুচ্ছ
৳ 240
সহজ পাঠ ৩য় ভাগ
৳ 190
জন্মদিনে
৳ 160
Scroll to Top