
দ্বিতীয় বিশ্বযুদ্ধ – শেষ খণ্ড
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 450.00 Original price was: ৳ 450.00.৳ 360.00Current price is: ৳ 360.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ইংল্যান্ডের ককফস্টার্স এয়ার ইন্টারোগেশন সেন্টার। প্রহরীবেষ্টিত ওবারলিউটেন্যান্ট ফ্রাঞ্জ ভন ওয়েরাকে ইন্টারোগেশন সেন্টারের লম্বা করিডর দিয়ে মার্চ করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় অন্ধকার একটি ঘরে হাজির করা হলো তাকে। ঘরের একটিমাত্র রিডিং লাইট কিছুতেই সেই অন্ধকার দূর করতে পারছে না। আসবাব বলতে মেহগনি কাঠের একটি টেবিল আর দুই পাশে দুটি কাঠের চেয়ার। রিডিং লাইটের আলো মেহগনি কাঠের টেবিলটির ওপরে একটি নির্দিষ্ট জায়গাজুড়ে আলোকিত করে রেখেছে। সেই আলো-আঁধারির মাঝেই টেবিলের অপর পাশে রয়্যাল এয়ারফোর্সের একজন অফিসারকে বসে থাকতে দেখল ভন ওয়েরা। অফিসারটির মুখ চৌকা, দুই চোখের ওপর ঘন ভ্রু আর পাকানো গোঁফ।
Name:
Category:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
পেশায় একজন সেনাসদস্য, তবে নেশায় একজন লেখক- ডেল এইচ খান সম্পর্কে এই বাক্যটি অত্যুক্তি হবে না। নিজের পেশাজীবনকে লেখালেখির সাথে যুক্ত করবার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর লেখা বই ‘আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অব ওয়্যার’ বইটির জন্য তিনি অর্জন করেছেন সেনাপারদর্শিতা পদক। অনলাইনে সিভি লেখার খুঁটিনাটির মতো ব্যবহারিক জ্ঞান নিয়েও পরামর্শ দেন তিনি। এছাড়া, একজন অভিজ্ঞ সেনাসদস্য হবার দরুন তিনি সেনাবাহিনীতে ভর্তিচ্ছুদের জন্য একটি ভর্তি সহায়ক বই ‘তোমাকেই খুঁজছে সেনাবাহিনী’ লিখেছেন, যা কি না বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর। প্রকৃত নাম মোঃ দেলোয়ার হোসেন হলেও পাঠকসমাজের কাছে তিনি ডেল এইচ খান নামেই সুপরিচিত। ১৯৭৯ সালের ২৯শে নভেম্বর ঢাকা জেলায় জন্ম নেন ডেল এইচ খান। মেজর মোঃ দেলোয়ার হোসেন (ডেল এইচ খান) এর বই সমূহ মূলত ইতিহাসের বিভিন্ন বিখ্যাত যুদ্ধ, রণকৌশল, যোদ্ধাদের জীবনকাহিনী ইত্যাদিকে ঘিরেই রচিত হয়। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকেই বইয়ের বিষয় নির্ধারণ করেন তিনি। মেজর মোঃ দেলোয়ার হোসেন (ডেল এইচ খান) এর বই সমগ্র বর্তমান সময়ের প্রাসঙ্গিকতাকেও নির্দেশ করে, এক্ষেত্রে তাঁর ‘রোহিঙ্গা রঙ্গ’ বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। রোহিঙ্গা জাতির ইতিহাস ও ভবিষ্যত, উভয় সময়ের বাস্তবতাকে নিয়েই বইটি রচনা করেছেন তিনি। তাঁর বইগুলো অনেক বেশি বিশ্লেষণাত্মক; বাস্তব তথ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তিনি বিশ্লেষিত গ্রন্থ উপহার দেন পাঠকদের, বর্তমানে বিশেষ ঘরানার পাঠক জনপ্রিয়তা রয়েছে তাঁর লেখনীর জন্য।