2300306

কবিতা সমগ্র – মাও সে-তুঙ

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 600.00.Current price is: ৳ 440.00.

Related Product

1814087
কবিতাসমগ্র
Original price was: ৳ 350.00.Current price is: ৳ 300.00.
1809037
গ্লীনিং ফ্রম জীবনা...
Original price was: ৳ 150.00.Current price is: ৳ 120.00.
Screenshot_312
নীতিকথার ছড়া কবিতা
Original price was: ৳ 150.00.Current price is: ৳ 100.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বলা হয়ে থাকে, কমরেড মাও সে তুং যদি মহান চীন বিপ্লবের কান্ডারি না হয়ে শুধু কবিতা লিখতেন, তাহলেও তাঁর কবিতা বিশ্বসাহিত্য অনেক স্মরণীয়-বরণীয় কবির সঙ্গে শীর্ষে অবস্থান করত এবং যা এখনো অবিস্মরণীয়। কেননা, তাঁর কবিতা শিল্প-সাহিত্য সম্পর্কে মাওদের যে অঙ্গীকার, তা তাঁর কবিতায় যেমন ফুটে উঠেছে, তেমনি তাঁর ভাষ্যেও পরিস্ফুট। তিনি বলেছেন: ‘যদিও মানুষের সামাজিক জীবনই সাহিত্য ও শিল্বকলার একমাত্র উৎস এবং বিষয়বস্তু দিক থেকে অতুলনীয়ভাবে সমৃদ্ধ ও প্রাণবন্ত, তবুও মানুষ কেবল জীবনকে নিয়েই সন্তুষ্ট নয়, মানুষ সাহিত্য ও শিল্পকলার প্রয়োজনও অনুভব করে। এর কারণ কী? কারণ, যদিও জীবন এবং সাহিত্য ও শিল্পকলা উভয়ই সুন্দর, তবুও সাহিত্য ও শিল্পকলায় জীবনের যে রূপ প্রতিফলিত হয়, তা হতে পারে এবং হওয়া উচিত সাধারণ বাস্তব দৈনন্দিন জীবনের চেয়ে আরও উচ্চতর, আরও তীব্র, আরও কেন্দ্রীভূত, আরও বৈশিষ্ট্যমূলক ও আদর্শের আরও কাছাকাছি এবং সেই জন্যই ঢের বেশি বিশ্বজনীন। বিপ্লবী শিল্প-সাহিত্যের উচিত বাস্তব জীবন থেকে নিয়ে বিভিন্ন ধরনের চরিত্র সৃষ্টি করা এবং ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাছে জনগণকে সাহায্য করা। দৃষ্টান্তস্বরূপ, একদিকে রয়েছে অনাহারে, শীতে ও অত্যাচারে জর্জরিত মানুষ, আর অন্যদিকে রয়েছে সেসব লোক যারা তাদেরই সমাজের মানুষকে শোষণ ও নির্যাতন করে। এ রকম ঘটনা সব জায়গাতেই ঘটে এবং মানুষ এগুলোকে গতানুগতিক বলে মনে করে। লেখক ও শিল্পীরা এই প্রাত্যহিক ঘটনাগুলো কেন্দ্রীভূত করে থাকেন, এগুলোর ভেতরকার দ্বন্দ্ব ও সংগ্রামকে বৈশিষ্ট্য দান করেন এবং এমন সাহিত্য-শিল্প সৃষ্টি করেন, যা জনগণকে জাগিয়ে তোলে, তাঁদের ঐক্যবদ্ধ হতে এবং সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। এ ধরনের সাহিত্য-শিল্প ছাড়া এ কাজ সম্পন্ন হতে পারে না, অন্ততপক্ষে কার্যকরভাবে ও দ্রুত সম্পন্ন হতে পারে না....’ [মাও সে তুং এর রচনাবলির নির্ধারিত পাঠ, বিদেশি ভাষা প্রকাশনালয়, পিকিং, ১৯৭১, পৃ. ২৭৮-২৮০]। মাওয়র কবিতার অধিকাংশই বিপ্লবকালীন যুদ্ধের ময়দানে রচিত। যার শব্দের গাঁথুনি অত্যন্ত ঋজু ও বলিষ্ঠ এবং বাক্যের গঠন আলোর স্ফুরণ ঘটায়। আর মাওয়ের কবিতার সবটাই চীনের সনাতন ধ্রুপদি ভাষারীতির সুর-ছন্দে রচিত। বিষয়বস্তুর মর্মমূলে রয়েছে স্বদেশ প্রেম, প্রকৃতি বন্দনা ও যুদ্ধ জয়ের বীরত্বের বিজয় কেতন। এবং এর মধ্যেই চীনের আবহমান ঐতিহ্য, রূপকথা, ধ্রুপদি লোকগীতির সুরের মূর্চ্ছনা ও মার্ধুয-যা এক রোমান্টিক স্বপ্নবিলাস ও বাস্তবতার সম্মিলন বই! এই গ্রন্থের কবিতাগুলো বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার সেরা কবিরা-যারা আজ সবই প্রয়াত।

Name:

কবিতা সমগ্র - মাও সে-তুঙ

Edition:

February 2023

ISBN

9789840429875

No of Page:

Language

Related Product

কবিতাসমগ্র
৳ 300
নীতিকথার ছড়া কবি...
৳ 100
তাহাদের শব্দপ্রপ...
৳ 400
সিকদার আমিনুল হক...
৳ 1340
কাব্যসমগ্র
৳ 590
গ্রন্থিত-অগ্রন্থ...
৳ 560
নির্বাচিত কবিতা
৳ 240
নাচ, মারবেল ও গো...
৳ 170

Customer Also Bought

আদিবাসী সংস্কৃতি...
৳ 560
আদিবাসী সংস্কৃতি...
৳ 750
বাংলাদেশে বঙ্কিম...
৳ 445
শুভাগমন স্ট্যালি...
৳ 370
মারমা জাতিসত্তা
৳ 470
Scroll to Top