download (5)

আদিবাসী সংস্কৃতি – দ্বিতীয় খণ্ড

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 750.00.Current price is: ৳ 560.00.

Related Product

2200895
চাকমা জাতি
Original price was: ৳ 275.00.Current price is: ৳ 210.00.
Adibashi_Sanskriti_Part_1-Dr_Mustafa_Majid-e3a76-452633
আদিবাসী সংস্কৃতি -...
Original price was: ৳ 1,000.00.Current price is: ৳ 750.00.
109062804
বাংলাদেশের ক্ষুদ্র...
Original price was: ৳ 550.00.Current price is: ৳ 400.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

মনীষা ডক্টর আহমদ শরীফ তাঁর ‘সংস্কৃতি। গ্রন্থে নানা স্থানে যৌক্তিক দৃষ্টবাদের আলোকে উল্লেখ করেছেন যে, ‘নৃবিজ্ঞানীদের সংক্ষিপ্ত সংজ্ঞায় সংস্কৃতি হলো অর্জিত আচার-আচরণ। কিন্তু অর্জিত আচরণেই সংস্কৃতি শব্দের নির্যাস বা তাৎপর্য মেলে না। এ অর্থে নৃবিজ্ঞানীরা মানুষের আত্মশক্তির উন্মেষ, বিকাশ ও প্রয়োগকে বলেন অর্জিত আচরণ। এই অর্জিত আচরণ দিয়েই মনুষ্যসংস্কৃতি-সভ্যতার শুরু। বর্তমানের কালের সংস্কৃতিই কালান্তরে সভ্যতা নামে অভিহিত হয়। মানুষের ভাব-চিন্তা-কর্ম-আচরণ মাত্রই মানুষের মেধা-মগজের দান। কাজেই জ্ঞানী-বিজ্ঞানী-মনীষীর আবিষ্কার-উদ্ধাবন সৃষ্টিই জনগণের অনুকরণে অনুসরণে আচারে-আচরণে চিন্তায়-চেতনায় দৃঢ়মূল হয়ে দৈশিক, জাতিক, বার্ণিক, ভাষিক, ধার্মিক, চর্যায়, চর্চায়, পালা-পার্বণে রূপায়িত ও প্রচলন হয়ে স্থানিক, কালিক, জাতিক সংস্কৃতি-সভ্যতা নামে হয় পরিচিত।

শৈশবে বাল্যে-কৈশোরে পরিবার-পরিবেশ-সমাজ থেকে প্রাপ্ত ও শ্রুত বিশ্বাস-সংস্কারই সাধারণভাবে মানুষের সারাজীবন নিয়ন্ত্রণ করে। আদি অজ্ঞ মানবগোষ্ঠীর কাছে আকাশের নক্ষত্র থেকে মাটির দূর্বা অবধি সবকিছু যখন অপরিচিত ছিল তখন তার স্রষ্টার অনুমানই উদ্ভব ঘটিয়েছে সর্বপ্রাণবাদের, যাদুবিশ্বাসের, ট্যাবু-টোটেম তত্ত্বের, সৃষ্টি পত্তনতত্ত্বের, অলৌকিক-অলীক-অদৃশ্য শক্তির, নিয়তির, ভয়-ভক্তি-ভরসার উপাস্য-পূজা অরি-মিত্রশক্তির- যা প্রাজন্মক্রমিক চর্চায় সংস্কারে অবিমোচ্য হয়ে বিশ্বাস রূপে হয়েছে দৃঢ়মূল। মানুষের সংস্কৃতির প্রধান উৎস ঈশ্বর-প্রোক্ত ধর্মশাস্ত্র ও তার আনুষঙ্গিক নীতিনিয়ম, রীতি-রেওয়াজ, আচার-আচরণ এবং পালা-পার্বণ।’

বিশ্বের বিভিন্ন দেশে মূল স্রোতের মানুষের পাশাপাশি সংখ্যালঘিষ্ঠ আদিবাসী মানুষদেরও রয়েছে উল্লিখিত ধর্ম বিশ্বাস ও নিজস্ব লোক সংস্কৃতি। বাংলাদেশে প্রায় পঞ্চাশটির অধিক আদিবাসী জাতিসত্তা- যাদের রয়েছে নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব লোক সংষ্কৃতি। যা আবহমান কাল ধরে নিজ নিজ প্রাচীন ঐতিহ্য সম্ভারে ভরপুর ও বর্ণাঢ্য। ‘আদিবাসী সংস্কৃতি’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে বাংলাদেশে বসবাসরত কতিপয় আদিবাসী জাতিসত্তার সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। যার সঙ্গে তাদের ধর্মাচার, জীবনাচার, পালা-পার্বণ ও উৎসবের রয়েছে সম্পূরক সম্পর্ক। তাদের মধ্যে সাঁওতাল, ওরাওঁ, মুণ্ডা, কোচ, রাজবংশী ও খাসিয়া জনজাতি উল্লেখযোগ্য।

মূলত এরা আদি অস্ট্রিক, মিশ্র এবং মঙ্গেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের ধর্ম, ভাষা-সংস্কৃতি, আচার-আচরণ, পোশাক-আশাক, খাদ্যাভাস ও উৎসব-পার্বণ অনেকাংশেই ভিন্নতর। এই গ্রন্থে উল্লিখিত জাতিসত্তাসমূহের ধর্ম ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যই মূলত তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Name:

আদিবাসী সংস্কৃতি - দ্বিতীয় খণ্ড

Edition:

১ম প্রকাশ, ২০২৪

ISBN

9789840433117

No of Page:

Language

Related Product

চাকমা জাতি
৳ 210
আদিবাসী সংস্কৃতি...
৳ 750
বাংলাদেশের ক্ষুদ...
৳ 400
মারমা জাতিসত্তা
৳ 470
সমতলের বারো জাতি
৳ 185
আদিবাসী জীবনকথা
৳ 450

Customer Also Bought

আদিবাসী সংস্কৃতি...
৳ 750
কবিতা সমগ্র - মা...
৳ 440
বাংলাদেশে বঙ্কিম...
৳ 445
শুভাগমন স্ট্যালি...
৳ 370
মারমা জাতিসত্তা
৳ 470
Scroll to Top