শহীদ কাদরীর ত্রিভুবন
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 175.00 Original price was: ৳ 175.00.৳ 120.00Current price is: ৳ 120.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
শহীদ কাদরীর ত্রিভুবন যেসব কবি মহাকালের আঁধার ঠেলে বাংলা কবিতার আকাশে আলো হাতে দাঁড়িয়ে রয়েছেন, শহীদ কাদরী (জন্ম : ১৪ই আগস্ট ১৯৪২; মৃত্যু : ২৮শে আগস্ট ২০১৬) তাদের অন্যতম। রচনার সংখ্যাধিক্যে নয়, শিল্পের উৎকর্ষে তাঁর কবিতা অনবদ্য। মাত্র পাঁচখানি কাব্য [উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮), আমার চুম্বনগুলো পৌঁছে দিও (২০০৯), গৌধূলির গান (২০১৭)] এবং অল্প কিছু গদ্য রচনা করে তিনি বাংলা কবিতার ইতিহাসে নিজের আসন পাকাপোক্ত করেছেন।
‘শহীদ কাদরীর ত্রিভুবন’ গ্রন্থে শহীদ কাদরীর কবিতায় বিধৃত বিচ্ছিন্নতাবোধ, ইতিহাসচেতনা ও নগরমনস্কতা সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকের অনুসন্ধিৎসা দ্বারা এম আবদুল আলীম এ গ্রন্থে শহীদ কাদরীর কবিসত্তার বহুমাত্রিক রূপের স্বরূপ সন্ধান করেছেন।
গ্রন্থটি সাহিত্যের বোদ্ধা পাঠক, গবেষক এবং বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।

Name:
শহীদ কাদরীর ত্রিভুবন
Category:
Author:
Edition:
১ম প্রকাশ, ২০২০
ISBN
9789849472995
No of Page:
Language
Publisher