![Intel(R) JPEG Library, version [2.0.18.50]](https://amarpathshala.org/wp-content/uploads/2025/08/মহাপণ্ডিত-রাহুল-সাংকৃত্যায়ন-_-জীবন-ও-সাহিত্যকর্ম.jpg)
মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন জীবন ও সাহিত্যকর্ম
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 225.00 Original price was: ৳ 225.00.৳ 180.00Current price is: ৳ 180.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন (৯.৪.১৮৯৩-১৪.৪.১৯৬৩) বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ চিন্তা-দর্শনের জ্ঞান প্রতিভূ মনীষীদের অন্যতম। এমন বহুবিদ্যাবর্ণময় গতিশীল জীবন, এত বিপুল জ্ঞান ও কর্মের সমন্বিত সাহিত্য ব্যক্তিত্ব বিশ্ব ইতিহাসে সত্যি বিরল। বহুমুখী অগাধ পাণ্ডিত্যের অধিকারী কিংবদন্তি মহাসাধক, একাধারে ভারততত্ত্ববিদ, ঐতিহাসিক, বহুভাষাবিদ, সাহিত্যিক, দার্শনিক, গবেষক, উপন্যাসিক, পরিব্রাজক, অনুবাদ, সংকলক, রাজনীতিক ও মানবতার মুক্তি সংগ্রামে নিবেদিতপ্রাণ। সর্বোপরি তিনি ছিলেন স্বমহিমায় দেদীপ্যমান ভারতের অন্যতম জ্ঞানতাপস ও মনস্বী, খ্যাতিমান বৌদ্ধ সাহিত্যের পণ্ডিত ও গবেষক। মানবতা, স্বদেশপ্রেম ও সমাজ প্রগতি তাঁর জীবনের অনন্য দিক। তাঁর ব্যক্তিত্ব ছিল।অত্যন্ত বিস্মিত করা আর কর্ম ও সাধনার উত্তরণ ছিল বহুমাত্রিক। প্রাচীন সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে রক্ষা ও পুনরুদ্ধারে তাঁর কৌতূহলী প্রচেষ্টা ছিল অপরিসীম। তিনি ছিলেন মৌলিক ইতিহাস গবেষক, অজ্ঞাত তথ্য ও তত্ত্ব উদ্ঘাটনের পথিকৃৎ সাহিত্যিক সয়ম্ভু। তিনি বৌদ্ধ ভারতকে তথা বিশ্বজ্ঞানভাণ্ডারকে বিপুল ঐশ্বর্যশালী করলেন বিস্মৃত রত্নরাজি উপহার দিয়ে।
Name:
মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন জীবন ও সাহিত্যকর্ম
Category:
Author:
Edition:
১ম প্রকাশ, ২০০৯
ISBN
9844081602
No of Page:
Language
Publisher