Gapshedding

গ্যাপশেডিং

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 900.00.Current price is: ৳ 720.00.

Related Product

39978617
আপিলা-চাপিলা
৳ 1,500.00
18623463
আমাদের কথা
৳ 2,000.00

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বইটা কেন লিখছি জানি না, কেন আপনি পড়বেন তাও বলা মুশকিল। সাক্ষাৎকার ধারণার মধ্যেই পলিটিক্যাল এসেন্স রয়েছে একটা। ঘনিষ্ঠ-অঘনিষ্ঠ যে কোনো ব্যক্তিকে বলে দেখুন আপনার সাক্ষাৎকার নিতে চাই, দুটো প্রতিক্রিয়া আসা অবধারিত: আমি তো বিখ্যাত কেউ নই, আমার আবার কিসের সাক্ষাৎকার! দ্বিতীয়ত, এটা কোথায় ছাপা হবে। অর্থাৎ জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত না হলে তার সাক্ষাৎকার প্রদানের অধিকার নেই, এবং সাক্ষাৎকার নেয়া মানে সেটা প্রকাশিত হবার বাধকতা থাকতে হবে। অবশ্য একাডেমিক গবেষণার উদ্দেশ্যেও ফরম্যাটবদ্ধ সাক্ষাৎকার নেয়া হয় অনেক সময়। অথচ এইসব সাক্ষাৎকার যার পড়ে তারা আমাদেরই মতো পাদপ্রদীপের বাইরে থাকা আটপৌরে মানুষ; প্রতিনিয়ত আমরা আঁকি আরেকটু জীবনের নকশা, মনে জাগে দার্শনিকতা-বৈপ্লবিকতা-অহম-আত্মঅন্বেষণসহ আরো কত চেতনা। সেসবের ভাষা তাদেরই বোধগম্য যাদের জীবনযাপনও আমাদেরই ধাঁচের। বিখ্যাত অর্থনীতিবিদ-রাজনীতিবিদ-ব্যবসায়ী-গায়ক-লেখকেরা পাদপ্রদীপের সামনে অভ্যস্ততার পৌনঃপুনিকতায় হয়ে পড়েন ক্লান্তিকর, প্রেডিক্টেবল, পুনরাবৃত্তিপ্রবণ এবং আরোপিত। তাদের ভাবনা জেনে আদৌ কি আপনার জীবনভাবনায় সত্যিকারের পরিবর্তন আসে, নাকি সাময়িক স্ফুলিঙ্গ তৈরি হয় ‘একদিন আমিও...’ যাহোক, কী করবেন আপনার অভিরুচি, তবে আমি ১৫ জন ব্যক্তির সাথেকার আলাপনকে উপজীব্য ধরে ব্যক্তির সাথে প্রতিষ্ঠান-পেশা-রাষ্ট্র-সামাজিকতা-অনুশাসন-মূল্যবোধ- কালচারসহ বিভিন্ন অনুঘটকের গ্যাপ অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলাম। মন চাইলে ২-৫ পৃষ্ঠা নেড়েচেড়ে দেখতে পারেন।

Name:

গ্যাপশেডিং

Edition:

1st Published, 2022

ISBN

9789849629733

No of Page:

Language

Publisher

মানুষ হিসেবে আমি পরিত্যক্ত এবং পরিত্যাজ্য, কী হবে আমার সম্পর্কে জেনে! তার চাইতে কেন আমার সাথে সম্পর্কচ্যুতি ঘটে সবার, নির্মোহ মূল্যায়ন শোনাই: — কথা এবং আচরণে অন্যদের প্রতি অশ্রদ্ধা-অসম্মান প্রদর্শন — প্রশংসায় কৃপণ, সমালোচনায় উদারহস্ত নীতি — রসিকতার নামে ব্যঙ্গ এবং উপহাস — স্যাডিস্ট মানসিকতা এ রকম বৈশিষ্ট্যের মানুষ যদি সৃজনশীলতার অনুশীলন করে, সেখানে নিহিলিস্ট প্রবণতাই প্রাধান্য পাবে। মূল্যস্ফীতি বসিয়েছে মরণকামড়। ভাইরাস আর যুদ্ধের ডামাডোলে বদলে গেছে জামার নকশা, পকেট এতই ক্ষুদ্র যে তাতে ধরছে না মানিব্যাগ, তাই টাকাও হাওয়ায় ভেসে উধাও হয়েছে কোথাও। মানুষ চাল-ডাল-তেল-লবণ কেনার টাকা খুঁজতেই কলিজা-শিরদাঁড়া হয়ে গেল সিঙ্গারা। পোশাক-পরিবহন-মোবাইলের খরচ কি ভূতে জোগাবে? এর মধ্যে বই কেনার বরাদ্দ চাওয়া অতিমানবের লক্ষণ সাব্যস্ত করেছে মুরুব্বিগণ। ভূত যদি ভূতলে নেমে এসে বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেয় বই, পড়ার জন্য সুস্থির মন তৈরির ভূত কি পাওয়া যাবে খুঁজে? মন বোঝার সাধ্য থাকলে ভূতগিরি ছেড়ে চম্পট দিত ভূত স্বয়ং। এ রকম ঘোরতর দুঃসময়ে যে ব্যক্তি বই লিখতে বসেছে শুধুমাত্র এই ননসেন্স কাজের জন্যই তাকে একঘরে করা উচিত। himalay777@gmail.com

Related Product

আপিলা-চাপিলা
আমাদের কথা
আমার কথা
আত্মচরিত
৳ 1100
জীবনের জলসাঘরে
আমার দেবোত্তর সম...
নটী নবনীতা
জগৎ কুটির

Customer Also Bought

চিকিৎসকের সোশ্যা...
৳ 212
Scroll to Top