
চিকিৎসকের সোশ্যাল লেন্সিং
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 265.00 Original price was: ৳ 265.00.৳ 212.00Current price is: ৳ 212.00.
Related Product

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ধরা যাক ফিলিপাইনের জনৈক পর্যটক বাংলাদেশে এলো, ঢাকার সেগুনবাগিচাতে আলাপ হলো একজন চাকরিজীবীর সঙ্গে, একত্রে সময় কটিলো ৫-৬ ঘণ্টা। ফিলিপাইনিজ দেশে ফিরে বাঙালি চাকরিজীবীদের সামাজিক মনোজগত বিষয়ে বই লিখলে সেখানকার উপাত্ত কি আদতেই প্রতিনিধিত্বমূলক হবে? নির্ভর করছে পর্যটক তার সঙ্গে কাটানো ৫ ঘণ্টা সময়কে কোন প্রক্রিয়ায় সমৃদ্ধ করলো নিয়ামকের উপর। আমরা যারা ৮০ বা ৯০ দশকের শিশু-কিশোর তখনকার প্রজন্মে মা-বাবার অবধারিত স্বপ্ন ছিল সন্তানকে চিকিৎসক অথবা প্রকৌশলী রূপে দেখা। আমরা প্রবেশ করেছি পেশাগত জীবনে, অনেকেই হয়েছে চিকিৎসক, তারপরে কী হলো? চিকিৎসকের সঙ্গে সমাজের সংযোগ অথবা সংঘাতটা কোথায়, হাসপাতালের আউটডোরে, ব্যক্তিগত চেম্বারে এপ্রনের অভ্যন্তরে যে ব্যক্তিকে দেখি, মিথস্ক্রিয়া করি, ওটাই কি তার ব্যক্তিসত্তা? চিকিৎসক নিজে যখন সামাজিক গোলার্ধকে দেখেন, তার দৃষ্টিভঙ্গি নির্মিত হয় সমাজকাঠামোর কোন সূত্র মেনে, তার মনোজগতে কারা ফেলে গভীর সত্তাচিহ্ন? আমরা সেই কৌতূহল পথেই হাঁটতে শুরু করলাম একজন মধ্যবয়সী চিকিৎসকের সঙ্গে।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
মানুষ হিসেবে আমি পরিত্যক্ত এবং পরিত্যাজ্য, কী হবে আমার সম্পর্কে জেনে! তার চাইতে কেন আমার সাথে সম্পর্কচ্যুতি ঘটে সবার, নির্মোহ মূল্যায়ন শোনাই: — কথা এবং আচরণে অন্যদের প্রতি অশ্রদ্ধা-অসম্মান প্রদর্শন — প্রশংসায় কৃপণ, সমালোচনায় উদারহস্ত নীতি — রসিকতার নামে ব্যঙ্গ এবং উপহাস — স্যাডিস্ট মানসিকতা এ রকম বৈশিষ্ট্যের মানুষ যদি সৃজনশীলতার অনুশীলন করে, সেখানে নিহিলিস্ট প্রবণতাই প্রাধান্য পাবে। মূল্যস্ফীতি বসিয়েছে মরণকামড়। ভাইরাস আর যুদ্ধের ডামাডোলে বদলে গেছে জামার নকশা, পকেট এতই ক্ষুদ্র যে তাতে ধরছে না মানিব্যাগ, তাই টাকাও হাওয়ায় ভেসে উধাও হয়েছে কোথাও। মানুষ চাল-ডাল-তেল-লবণ কেনার টাকা খুঁজতেই কলিজা-শিরদাঁড়া হয়ে গেল সিঙ্গারা। পোশাক-পরিবহন-মোবাইলের খরচ কি ভূতে জোগাবে? এর মধ্যে বই কেনার বরাদ্দ চাওয়া অতিমানবের লক্ষণ সাব্যস্ত করেছে মুরুব্বিগণ। ভূত যদি ভূতলে নেমে এসে বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেয় বই, পড়ার জন্য সুস্থির মন তৈরির ভূত কি পাওয়া যাবে খুঁজে? মন বোঝার সাধ্য থাকলে ভূতগিরি ছেড়ে চম্পট দিত ভূত স্বয়ং। এ রকম ঘোরতর দুঃসময়ে যে ব্যক্তি বই লিখতে বসেছে শুধুমাত্র এই ননসেন্স কাজের জন্যই তাকে একঘরে করা উচিত। himalay777@gmail.com