
গবেষণায় হাতেখড়ি
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 340.00 Original price was: ৳ 340.00.৳ 272.00Current price is: ৳ 272.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বইটির ভূমিকায় লিখেছেন, “রাগিব হাসান আমাদের বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি শুধু ছাত্র হিসাবেই ভালো নন— তার সমাজ-ভাবনা, সবাইকে নিয়ে চলার আকাঙ্ক্ষা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। কোনো এক সময়ে আমার সুযোগ হয়েছিল তার গবেষণা-কর্মের সাক্ষী থাকার। তখনই দেখেছি তার গবেষণা করার প্রতিভাই যে শুধু আছে তা নয়— তার আগ্রহও সীমাহীন। চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি পিছপা হন না।nআইনস্টাইন বলেছেন, তিনি খুব তীক্ষ্নধী নন— তবে একটি সমস্যা নিয়ে তিনি দীর্ঘক্ষণ লেগে থাকতে পারেন। গবেষণায় সফলতা অর্জন করতে যদি কোন গোপন মূলমন্ত্র থাকে তবে তাহলো লেগে থাকা। রাগিব অত্যন্ত কর্মঠ এবং সক্রিয়।”nরাগিব হাসান নিজেই একজন আন্তর্জাতিক মানের গবেষক। গোল্ড মেডেল পাওয়া কম্পিউটার বিজ্ঞানের সেরা ছাত্রটি এই বইতে গবেষণার বিষয়, পদ্ধতি থেকে শুরু করে ফান্ড সংগ্রহের উপায় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। ফলে দেশে গবেষণা করতে আগ্রহীগণ তো বটেই— যারা বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্যও বইটি অত্যন্ত উপকারী। গবেষণাকর্মের নানামাত্রিক দিক নিয়ে এমন গ্রন্থ সম্ভবত বাংলাভাষায় এটাই প্রথম।nপ্রথম প্রকাশের পরপরই বইটি বেস্ট সেলার হয়। বর্তমান সংস্করণেও সেই জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।n"}" data-sheets-userformat="{"2":33567616,"10":1,"11":3,"12":0,"15":"Hind Siliguri","16":10,"28":1}">বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বইটির ভূমিকায় লিখেছেন, “রাগিব হাসান আমাদের বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি শুধু ছাত্র হিসাবেই ভালো নন— তার সমাজ-ভাবনা, সবাইকে নিয়ে চলার আকাঙ্ক্ষা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। কোনো এক সময়ে আমার সুযোগ হয়েছিল তার গবেষণা-কর্মের সাক্ষী থাকার। তখনই দেখেছি তার গবেষণা করার প্রতিভাই যে শুধু আছে তা নয়— তার আগ্রহও সীমাহীন। চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি পিছপা হন না।<br> আইনস্টাইন বলেছেন, তিনি খুব তীক্ষ্নধী নন— তবে একটি সমস্যা নিয়ে তিনি দীর্ঘক্ষণ লেগে থাকতে পারেন। গবেষণায় সফলতা অর্জন করতে যদি কোন গোপন মূলমন্ত্র থাকে তবে তাহলো লেগে থাকা। রাগিব অত্যন্ত কর্মঠ এবং সক্রিয়।”<br> রাগিব হাসান নিজেই একজন আন্তর্জাতিক মানের গবেষক। গোল্ড মেডেল পাওয়া কম্পিউটার বিজ্ঞানের সেরা ছাত্রটি এই বইতে গবেষণার বিষয়, পদ্ধতি থেকে শুরু করে ফান্ড সংগ্রহের উপায় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। ফলে দেশে গবেষণা করতে আগ্রহীগণ তো বটেই— যারা বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্যও বইটি অত্যন্ত উপকারী। গবেষণাকর্মের নানামাত্রিক দিক নিয়ে এমন গ্রন্থ সম্ভবত বাংলাভাষায় এটাই প্রথম।<br> প্রথম প্রকাশের পরপরই বইটি বেস্ট সেলার হয়। বর্তমান সংস্করণেও সেই জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
রাগিব হাসানের পৈতৃক বাড়ি জামালপুরে, তবে সরকারি কর্মকর্তা ও স্কুলশিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তানটির জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। মেধার স্বাক্ষর রেখেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। পরবর্তীতে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে, এবং সর্বোচ্চ মার্কস নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া প্রতিটি বিভাগে ভালো ফলাফলের কারণে পেয়েছিলেন গোল্ড মেডেলও। বুয়েটে কিছুদিন শিক্ষকতা করে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ে ছুটে গিয়েছিলেন স্নাতকোত্তর সম্পন্ন করতে, এবং এখান থেকেই তিনি পিএইচডি সম্পন্ন করেন। তিনি একাধারে শিক্ষক এবং বিজ্ঞানী, তবে তার আগ্রহের মূল বিষয় কম্পিউটার কৌশল। এর তাড়নায় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গবেষণা করছেন সিক্রেটল্যাব নামের একটি গবেষণাগার প্রতিষ্ঠানে। এছাড়াও তিনি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্ট্যারের একজন প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বসবাস করছেন, কিন্তু বাংলার সাথে ঠিকই সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন তার বইগুলোর মাধ্যমে। রাগিব হাসান এর বই মানেই সহজ ভাষায় কঠিন জ্ঞানের কথা। তিনি মূলত লেখেন প্রবন্ধ। রাগিব হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘বিজ্ঞানীদের কান্ডকারখানা’, ‘গবেষণায় হাতেখড়ি’, ‘মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা’, ‘বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা’ প্রভৃতি। রাগিব হাসান এর বই সমগ্র এর পাশাপাশি তার ব্লগিংও বাংলা ভাষাভাষী মানুষদের উপকার করছে। তার নিজের ভাষ্যমতে- শিক্ষকতা তার পেশা ও নেশা। তার শিক্ষা তিনি ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। তাই অনলাইন শিক্ষাদান ওয়েবসাইট শিক্ষক ডট কম গড়ে তুলেছেন। তার এ উদ্যোগ ২০১৩ সালে গুগলের ‘রাইজ’ পুরস্কার লাভ করে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চশিক্ষার প্রচলন করতে চান তিনি। এছাড়াও গবেষণাকর্মে পারদর্শিতার জন্য ‘ক্যারিয়ার’ পুরস্কার লাভ করেন ২০১৪ সালে।