Bigganider kandokarkhana 4 front-01 (1)

বিজ্ঞানীদের কাণ্ডকারখানা – ৪

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 256.00.

Related Product

download (1)
খ্যাতিমান বিজ্ঞানী...
Original price was: ৳ 300.00.Current price is: ৳ 200.00.
download-37-250x389
আইনস্টাইন
Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.
2301275
স্টিফেন হকিং ও তার...
Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বিজ্ঞানের মাঝে রয়েছে অনেক মজার কাহিনি। এই বইটা বিজ্ঞানের সেই সব গল্প নিয়েই লেখা। লেখকের সন্তান কৌতূহলী দুই শিশু যায়ান আর যোয়ী ঘুমাতে যাবার আগে প্রতিদিন আবদার করে বিজ্ঞানের গল্প শোনার। কম্পিউটার বিজ্ঞানী বাবা তাদের যে গল্প শোনান, সেই গল্পগুলোকেই সবার কাছে পৌঁছে দিতে চান এই সিরিজের মাধ্যমে। আগের তিনটি খণ্ডের মতো এই খণ্ডেও থাকছে ১১টি বিজ্ঞান ও প্রযুক্তির গল্প। এই গল্পগুলো বিজ্ঞানের, এই কাহিনিগুলো বিজ্ঞানের নানা আবিষ্কারের পিছনে থাকা মানুষদের। এই খণ্ডের গল্পগুলোতে আছেন অ্যালজেব্রার জনক মুহাম্মদ ইব্ন মুসা আল খারিজমি, কুইনাইন আবিষ্কার করা নাম না জানা এক আদিবাসী, মজার এক ঘটনা থেকে স্যাকারিনের আবিষ্কারক ফাহলবার্গ। আরও আছেন এক্স-রের আবিষ্কারক রন্টগেন আর কালাজ্বরের চিকিৎসার উদ্ভাবক বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আকাশজয়ী রাইট ভ্রাতৃদ্বয় আর মহাকাশের প্রাচীন এক মায়াডাকের রহস্যভেদ করা বিজ্ঞানী পেঞ্জিয়াস ও উইলসন। বইটার শেষের দুইটা বড় কাহিনি হলো করোনা ভাইরাসকে জয় করা কয়েকজন মানুষকে নিয়ে। এবারের খণ্ডটা তাই নানাদিক থেকে বিজ্ঞান ও গণিতের অগ্রযাত্রার জয়গাথা। লেখকের আশা, বিজ্ঞানীদের এই গল্পগুলো পড়ে বহু শিশু, কিশোর-কিশোরী, বা তরুণ-তরুণী বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবেন, দেশে তৈরি হবেন আরও অনেক বিজ্ঞানী, যারা গড়ে তুলবেন এদেশকে, এ বিশ্বকে।

Name:

বিজ্ঞানীদের কাণ্ডকারখানা - ৪

Edition:

1st Published, 2022

ISBN

9789849656370

No of Page:

Language

Publisher

রাগিব হাসানের পৈতৃক বাড়ি জামালপুরে, তবে সরকারি কর্মকর্তা ও স্কুলশিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তানটির জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। মেধার স্বাক্ষর রেখেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। পরবর্তীতে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে, এবং সর্বোচ্চ মার্কস নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া প্রতিটি বিভাগে ভালো ফলাফলের কারণে পেয়েছিলেন গোল্ড মেডেলও। বুয়েটে কিছুদিন শিক্ষকতা করে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ে ছুটে গিয়েছিলেন স্নাতকোত্তর সম্পন্ন করতে, এবং এখান থেকেই তিনি পিএইচডি সম্পন্ন করেন। তিনি একাধারে শিক্ষক এবং বিজ্ঞানী, তবে তার আগ্রহের মূল বিষয় কম্পিউটার কৌশল। এর তাড়নায় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গবেষণা করছেন সিক্রেটল্যাব নামের একটি গবেষণাগার প্রতিষ্ঠানে। এছাড়াও তিনি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্ট্যারের একজন প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বসবাস করছেন, কিন্তু বাংলার সাথে ঠিকই সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন তার বইগুলোর মাধ্যমে। রাগিব হাসান এর বই মানেই সহজ ভাষায় কঠিন জ্ঞানের কথা। তিনি মূলত লেখেন প্রবন্ধ। রাগিব হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘বিজ্ঞানীদের কান্ডকারখানা’, ‘গবেষণায় হাতেখড়ি’, ‘মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা’, ‘বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা’ প্রভৃতি। রাগিব হাসান এর বই সমগ্র এর পাশাপাশি তার ব্লগিংও বাংলা ভাষাভাষী মানুষদের উপকার করছে। তার নিজের ভাষ্যমতে- শিক্ষকতা তার পেশা ও নেশা। তার শিক্ষা তিনি ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। তাই অনলাইন শিক্ষাদান ওয়েবসাইট শিক্ষক ডট কম গড়ে তুলেছেন। তার এ উদ্যোগ ২০১৩ সালে গুগলের ‘রাইজ’ পুরস্কার লাভ করে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চশিক্ষার প্রচলন করতে চান তিনি। এছাড়াও গবেষণাকর্মে পারদর্শিতার জন্য ‘ক্যারিয়ার’ পুরস্কার লাভ করেন ২০১৪ সালে।

Related Product

খ্যাতিমান বিজ্ঞা...
৳ 200
আইনস্টাইন
৳ 400
সবার জন্য জগদীশ ...
৳ 530
আইনস্টাইন: জীবন ...
৳ 320
মাই ব্রিফ হিস্ট্...
৳ 220
আইনস্টাইন লাইফ অ...
৳ 270
মাই ব্রিফ হিসট্র...
৳ 160
স্টিফেন হকিং অ্য...
৳ 240
বিশ্বজয়ী বাঙালি ...
৳ 200

Customer Also Bought

মন প্রকৌশল স্বপ্...
৳ 224
বিদ্যাকৌশল: লেখা...
৳ 240
বিজ্ঞানীদের কাণ্...
৳ 240
বিজ্ঞানীদের কাণ্...
৳ 240
বিজ্ঞানীদের কাণ্...
৳ 192
গবেষণায় হাতেখড়ি
৳ 272
আমেরিকায় উচ্চশিক...
৳ 288
Scroll to Top