
আনন্দী
by মারুফ রসূল
Category:   সমকালীন উপন্যাস
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 580.00 Original price was: ৳ 580.00.৳ 460.00Current price is: ৳ 460.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
মিতার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে প্রতিদিনের মতোই কিছুক্ষণ সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রইল। ক্লান্তিহীন ঘড়ঘড় ঘুরছে। এই ফ্যানের বয়স মিতার বয়সের প্রায় কাছাকাছি। সেই কোন ছোটবেলা থেকে ওর দিন শুরু হয় এই ফ্যানটার দিকে তাকিয়ে। কেমন যেন একটি আশ্চর্য সুপ্রভাত বিনিময় হয় দু'জনের মধ্যে। হাতের কনুইয়ে ভর দিয়ে মিতা বিছানায় উঠে বসল। একটি হাই তুলে একে একে হাতের আঙুলগুলো ফুটাল। বামদিক ডানদিক করে ঘাড় ফুটিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে একবার দেখল। ভোরে ঘুম থেকে উঠে মিতার কখনোই সময় দেখতে হয় না। সে জানে, তার ঘুম ভাঙে ঠিক চারটায়। রাতে যখনই ঘুমাক, ভোর চারটায় তার ঘুম ভাঙবেই। তারপরও কেন প্রতিদিনই ঘুম থেকে উঠে মোবাইলটা একবার দেখে, সে জানে না।
Name:
আনন্দী
Category:
Author:
Edition:
1st Published, 2018
ISBN
9789849295549
No of Page:
Language
Publisher