1902360

হাবীবুল্লাহ সিরাজী

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 100.00.Current price is: ৳ 80.00.

Related Product

61146915
নজরুল জীবনী
Original price was: ৳ 2,700.00.Current price is: ৳ 2,400.00.
16085109
পাকদণ্ডী
৳ 1,000.00
IMG_0001
ঠাকুরবাড়ির বাহিরমহ...
Original price was: ৳ 1,440.00.Current price is: ৳ 1,150.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

কুমার নদ। নদ ও নদীর হেরফেরে কুমারের গায় নদের ছাপটি যে কীভাবে লাগলো-তা নিশ্চিত করে বলা মুশকিল। বাংলাদেশের অসংখ্য নদীর দৌড়ঝাঁপের মধ্যে-ব্রহ্মপুত্র এবং কপোতাক্ষের সঙ্গে কুমারও নদ হয়ে পাল ওড়ায়, ভাই-বন্ধু হয়ে ঘাটে-ঘাটে ভেড়ে। কেউ কি এখন আর কোন্টা নদ আর কোন্টা নদী এ নিয়ে চুল ছেঁড়ে বা ভ্রু ভাঁজ করে? তাই কুমার যেমন লেখাজোখায় নদ, তেমনি বলা-কওয়ায় নদী। নদী যে খুব বড়ো তা বলা যাবে না। বরং ছোটো নদীদের ভেতরও ছোটো। এ নদীতে লোহার ব্রিজ আছে জেলা শহরে, আর খেয়া ঘাটে- ঘাটে। তবে দু'এক জায়গায় পারাপারের জন্য বাঁশের তৈরি পুলও বর্তমান। উত্তর থেকে পানি দক্ষিণে যায়। তা সে পানি বর্ষায় যেমন ঘোলা, শীত-গ্রীষ্মে তেমন স্বচ্ছ। দুই তীরের বসতি কুমারকে সঙ্গে নিয়ে তাদের বড়ো দুঃখগুলোকে ছোটো করে এবং ছোটো সুখগুলোকে বড়ো করে। আনন্দ-বেদনায় নদী আর নদী থাকে না-ফসলের ডগায়, কাপড়ের ভাঁজে, ঘরের পৈঠায় অবাধে হাত বাড়ায়। নদীকে ছুঁয়ে দেয় মানুষ, আর নদী স্পর্শ করে প্রাণ। কুমারের সঙ্গে হাততালি দিয়ে এক বয়স হয়ে ওঠে আরেক বয়স। বাঁকে-বাঁকে জল ও পানিতে মিশে থাকে জড় ও চেতনা।

Name:

হাবীবুল্লাহ সিরাজী

Edition:

১ম প্রকাশ, ২০১০

ISBN

9847012400913

No of Page:

Language

Habibullah Sirajee- জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮, ফরিদপুর, বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ১৯৭০ সালে স্নাতক। পদ্য-গদ্য মিলিয়ে গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। উল্লেখযোগ্য পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কার (২০১১)। বাংলা একাডেমির ফেলো, জাতীয় কবিতা পরিষদের সভাপতি। ভ্রমণ : ভারতবর্ষ, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত।

Related Product

নজরুল জীবনী
৳ 2400
পাকদণ্ডী
ঠাকুরবাড়ির বাহির...
৳ 1150
মহাপণ্ডিত রাহুল ...
৳ 180
মহাকবি আলাওল: জী...
৳ 160
ছফামৃত
৳ 350
আবদুল্লাহ আবু সা...
৳ 450
আহমদ ছফা
৳ 120
নজরুল জীবনের ত্র...
৳ 130

Customer Also Bought

Scroll to Top