
প্রেমের কবিতা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 1,000.00 Original price was: ৳ 1,000.00.৳ 745.00Current price is: ৳ 745.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
মানুষের মনে যা কিছু স্মৃতি হিসেবে থেকে যায় তা-ই প্রেম। প্রেম স্মৃতিরই নামান্তর। স্মৃতির মধ্য দিয়েই প্রেমিক ও প্রেমাস্পদ একে অপরের সাথে যুক্ত থাকে, একে অপরের কাছে প্রকটিত হয়। শামসুর রাহমানের ‘প্রেমের কবিতা’ মূলত তার স্মৃতির সঙ্গে বোঝাপড়া। যাদের স্মৃতি, যেসব স্মৃতি, তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়িয়েছে সেইসব নিয়েই এ কাব্য সংকলন। কতভাবে মানুষের মাঝে মানুষ থেকে যায়, থেকে যেতে পারে, তার বহুমাত্রিক প্রকাশ ঘটেছে এখানকার প্রতিটি কবিতায়। আছে খেদ, আছে আনন্দ, আছে আরো কত কত ব্যাখ্যাতীত অনুভূতির বর্ণনা। কবির অপূর্ণ বাসনাদেরও পাওয়া যাবে এখানে। সেসব বাসনা পূর্ণ হয়নি, যেসব বাসনা শিহরণ জাগিয়েছিল, তাদেরকেও তিনি অক্ষয় করেছেন কবিতায়।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে আরেকটু ভেতরে মেঘনাপাড়ের গ্রাম পাড়াতলী। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস। তবে জন্মেছিলেন ঢাকা শহরের ৪৬ নম্বর মাহুতটুলির বাড়িতে। তারিখ ১৯২৯ সালের ২৩ অক্টোবর। দশ ভাইবোনের মধ্যে জেষ্ঠ্য তিনি। ১৯৪৮ সালে যখন তার বয়স মাত্র ১৯ বছর তখন মননের গহীন তল্লাটে কবিতার যে আবাদভূমি গড়ে উঠেছিল, তা কেবল উর্বরই হয়েছে। যার ফলশ্রুতিতে নলিনী।কিশোর গুহের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম কবিতা। তারপর দে ছুট। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), সাংবাদিকতার জন্যে পেয়েছেন জাপানের মিৎসুবিশি পদক (১৯৯২), ভারতের আনন্দ পুরস্কার (১৯৯৪) ছাড়াও বহু পুরস্কার। ডিলিট উপাধিতেও ভূষিত হয়েছেন। ‘মর্নিং নিউজ’-এ সাংবাদিকতার মধ্য দিয়ে ১৯৫৭ সালে যে চাকরি জীবন শুরু করেছিলেন, একই পেশায় থেকে ১৯৮৭ সালে দৈনিক বাংলার সম্পাদক পদ থেকে তিনি চাকরিতে ইস্তফা দিয়েছেন, তবু খেই হারাননি জীবন, সাহিত্য ও কবিতার পাঠ থেকে। মূলত কবি হলেও সাহিত্যে তাঁর কাজ বহুমাত্রিক। অনুবাদ সাহিত্য থেকে গদ্যের বিভিন্ন প্রশাখায় বিচরণ করেছেন তিনি। ২০০৬ সালের ১৭ আগস্ট ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।