
রৌদ্র করোটিতে
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 220.00Current price is: ৳ 220.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
রৌদ্র করোটিতে-র কবিতাগুচ্ছে শামসুর রাহমান ব্যাপকভাবে জড়িয়ে পড়েন স্বপ্ন-সৌন্দর্যময় অন্তরঙ্গ ভুবন থেকে বাইরের পৃথিবীর হল্লা ও হলাহলে। দারুণভাবে আলোড়িত হন পরিপার্শ্ব ও প্রতিবেশের মাধ্যমে। জীবন-জগতের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ ঘটেছে এসব কবিতায়। ভিখিরির চিৎকার, মাতালের প্রলাপ, দোকানের জটলা, গলির বিমর্ষতা, নগরের কোলাহল-ঢাকা শহরকে যেন তার স্বরূপে দেগে দিয়েছেন কবি। পার্কের নিঃসঙ্গ খঞ্জ থেকে খেলনার দোকানের সামনের ভিখিরি, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ তাঁর কবিতার বিষয়বস্তু। কদাচ আত্মজৈবনিক উপাদানও কবিতায় ঠাঁই পেয়েছে। এবং তাঁর কবিতা হয়ে উঠেছে ‘উপন্যাসের মতো ব্যাপক, নাটকের মতো দ্বন্দ্বদীর্ণ’। প্রকাশকালের (১৯৬৩) দিক দিয়ে রৌদ্র করোটিতে শামসুর রাহমানের দ্বিতীয় কাব্য; তবে এ কাব্যেই তিনি খুঁজে পেয়েছিলেন ‘নিজের কবিতার ভাষা’।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে আরেকটু ভেতরে মেঘনাপাড়ের গ্রাম পাড়াতলী। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস। তবে জন্মেছিলেন ঢাকা শহরের ৪৬ নম্বর মাহুতটুলির বাড়িতে। তারিখ ১৯২৯ সালের ২৩ অক্টোবর। দশ ভাইবোনের মধ্যে জেষ্ঠ্য তিনি। ১৯৪৮ সালে যখন তার বয়স মাত্র ১৯ বছর তখন মননের গহীন তল্লাটে কবিতার যে আবাদভূমি গড়ে উঠেছিল, তা কেবল উর্বরই হয়েছে। যার ফলশ্রুতিতে নলিনী।কিশোর গুহের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম কবিতা। তারপর দে ছুট। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), সাংবাদিকতার জন্যে পেয়েছেন জাপানের মিৎসুবিশি পদক (১৯৯২), ভারতের আনন্দ পুরস্কার (১৯৯৪) ছাড়াও বহু পুরস্কার। ডিলিট উপাধিতেও ভূষিত হয়েছেন। ‘মর্নিং নিউজ’-এ সাংবাদিকতার মধ্য দিয়ে ১৯৫৭ সালে যে চাকরি জীবন শুরু করেছিলেন, একই পেশায় থেকে ১৯৮৭ সালে দৈনিক বাংলার সম্পাদক পদ থেকে তিনি চাকরিতে ইস্তফা দিয়েছেন, তবু খেই হারাননি জীবন, সাহিত্য ও কবিতার পাঠ থেকে। মূলত কবি হলেও সাহিত্যে তাঁর কাজ বহুমাত্রিক। অনুবাদ সাহিত্য থেকে গদ্যের বিভিন্ন প্রশাখায় বিচরণ করেছেন তিনি। ২০০৬ সালের ১৭ আগস্ট ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।