2b4a16e7a18e43cf62528b169c6c9dbb

জাপানযাত্রী

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

৳ 130.00

Related Product

1813431
মুসাফির
Original price was: ৳ 230.00.Current price is: ৳ 190.00.
1813073
জলে ডাঙায়
Original price was: ৳ 290.00.Current price is: ৳ 245.00.
1901846
দেশে বিদেশে
Original price was: ৳ 435.00.Current price is: ৳ 370.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

‘জাপানযাত্রী’ একাৰ্থে জাপানীদের ইতিহাসকেও টেনে এনেছে। শুধু যে জাপানের জাতি-সংস্কৃতি নিয়ে কথা হয়েছে তাই কিন্তু নয়। এখানে কবি বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়েছেন এবং সেখান থেকেই কথাগুলাে একের পর এক উঠে এসেছে। জাপানে তিনি অবস্থান করছিলেন চমৎকার বাগান সমৃদ্ধ এক জায়গায়। জায়টিতে অনেকেই আসতাে বনভােজন করার জন্য। এই উন্মুক্ত জায়গা পেয়ে বুঝি কবিরও সুবিধে হয়েছিল। কারণ তিনি তাে সবর্দা প্রকৃতির বেড়াজালেই সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠেছিলেন। যেমন জাপানি নাচের কথাই বলা যায়, তাদের নাচও কিন্তু তাদের নিজেদের মতাে । রবীন্দ্রনাথ যেন তাদের নাচের সঙ্গে তাদের মানসিকতারও মিল খুঁজে পেয়েছিলেন, একদিন জাপানি নাচ দেখে এলুম। মনে হল, এ যেন দেহভঙ্গির সংগীত । এই সংগীত আমাদের দেশের বীণার আলাপ। অর্থাৎ, পদে পদে মীড়। ভঙ্গিবৈচিত্র্যের পরস্পরের মাঝখানে কোনাে ফাঁক নেই কিংবা কোথাও জোড়ের চিহ্ন দেখা যায় না; সমস্ত দেহ পুষ্পিত লতার মতাে একসঙ্গে দুলতে দুলতে সৌন্দর্যের পুষ্পবৃষ্টি করছে। খাটি য়ুরােপীয় নাচ অর্ধনারীশ্বরের মতাে, আধখানা ব্যায়াম, আধখানা নাচ; তার মধ্যে লম্ফঝম্প, ঘুরপাক, আকাশকে লক্ষ্য করে লাথি-ছোঁড়াছুঁড়ি আছে । জাপানি নাচ একেবারে পরিপূর্ণ নাচ । তার সজ্জার মধ্যেও লেশমাত্র উলঙ্গতা নেই। অন্য দেশের নাচে দেহের সৌন্দর্যলীলার সঙ্গে দেহের লালসা মিশ্রিত। এখানে নাচের কোনাে ভঙ্গির মধ্যে লালসার ইশারামাত্র দেখা গেল না। আমার কাছে তার প্রধান কারণ এই বােধ হয় যে, সৌন্দর্যপ্রিয়তা জাপানির মনে এমন সত্য যে তার মধ্যে কোনােরকমের মিশল তাদের দরকার হয় না এবং সহ্য হয় না। তবে জাপানিদের সংগীত নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু অনেকটা নিরাশই ছিলেন। তাদের নাচে যতটা মুগ্ধ ছিলেন কবি, গানে ততটাই দূরে ছিল তার ভালােলাগা । সারা বিশ্বেই জাপানিদের পরিশ্রমী জাতি হিসেবে বেশ সুনাম আছে। কাজ ছাড়া নাকি তারা কিছুই বােঝে না। কবিও দেখেছিলেন তাই, জাপানিরা শুধু কাজ নিয়ে ব্যস্ত।

Name:

জাপানযাত্রী

Edition:

6th Printed, 2023

ISBN

9847012001776

No of Page:

Language

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোটগল্পকার, চিত্রশিল্পী, সংগীতস্রষ্টা, অভিনেতা, কন্ঠশিল্পী, কবি, সমাজ-সংস্কারক এবং দার্শনিক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসেবে ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে তৎকালীন ব্রিটিশ-শাসিত ভারতে কলকাতার ধনাঢ্য ও সংস্কৃতিমনা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ভানুসিংহ ঠাকুর ছিল তাঁর ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর এর বই মানেই এক মোহের মাঝে আটকে যাওয়া, যে মোহ পাঠককে জীবনের নানা রঙের সাথে পরিচিত করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে। তাঁর ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাট্যগ্রন্থ, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন জীবদ্দশায় বা মৃত্যুর কিছুদিন পরই আলোর মুখ দেখে। কাবুলিওয়ালা, হৈমন্তী, পোস্টমাস্টারসহ মোট ৯৫টি গল্প স্থান পেয়েছে তাঁর ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে। অন্যদিকে ‘গীতবিতান’ গ্রন্থে সংকলিত হয়েছে ১,৯১৫টি গান। উপন্যাস, কবিতা, সঙ্গীত, ছোটগল্প, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের সকল শাখাই যেন ধারণ করে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এর বই সমূহ। তিনি একাধারে নাট্যকার ও নাট্যাভিনেতা দুই-ই ছিলেন। কোনো প্রথাগত শিক্ষা ছাড়া তিনি চিত্রাংকনও করতেন। তৎকালীন সমাজ-সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গুণী ব্যক্তিত্ব। বিশ্বের বিভিন্ন ভাষাতেই অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এর বই সমগ্র। তাঁর যাবতীয় রচনা ‘রবীন্দ্র রচনাবলী’ নামে ত্রিশ খণ্ডে প্রকাশিত হয়েছে। ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এতদিন পেরিয়ে গেলেও তাঁর সাহিত্যকর্ম আজও স্বমহিমায় ভাস্বর। আজও আমাদের বাঙালি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বিশ্বকবির সাহিত্যকর্ম।

Related Product

মুসাফির
৳ 190
জলে ডাঙায়
৳ 245
দেশে বিদেশে
৳ 370
আইভরি কোস্টে লাল...
৳ 140
চাঁদের রংধনু
৳ 160
য়ূরোপ-প্রবাসীর ...
৳ 80
দেশে বিদেশে
৳ 300
জাপান যাত্রী
৳ 140
দেশবিদেশ ভ্রমন
৳ 120

Customer Also Bought

জীবন স্মৃতি
৳ 150
সাহিত্যের স্বরূপ
৳ 80
ঘরে বাইরে
৳ 160
গীতাঞ্জলি
৳ 260
চোখের বালি
৳ 300
বউ-ঠাকুরানীরহাট
৳ 220
ঘরে বাইরে
৳ 220
শেষের কবিতা
৳ 180
গীতবিতান
৳ 400
ছেলেবেলা
৳ 80
গল্পগুচ্ছ
৳ 240
সহজ পাঠ ৩য় ভাগ
৳ 190
Scroll to Top