Science Fictions-02

সায়েন্স ফিকশনস

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 304.00.

Related Product

2404671 (1)
ফর দ্য লাভ অব ফিজি...
Original price was: ৳ 600.00.Current price is: ৳ 480.00.
2410641
জিরো: দ্য বায়োগ্...
Original price was: ৳ 425.00.Current price is: ৳ 340.00.
55404119
কোভিড-১৯ : করোনাভা...
Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বিজ্ঞানের নামে আমাদের যা শোনানো হচ্ছে, তা সবই কি সত্য? নাকি ভারী ভারী গবেষণা আর চটকদার ফলাফলের আড়ালে কোনও ফাঁক-ফোকর লুকিয়ে থাকে? নামকরা সব জার্নালে প্রকাশিত হওয়া সব গবেষণা-পত্রই কি ‘সহীহ’? আসলে এভাবে বিজ্ঞান-কেন্দ্রিক গবেষণাগুলোকে প্রশ্ন করার চিন্তাও আমাদের মাথায় আসে না। কারণ, ‘গবেষণা’ শব্দটার প্রতিই আমাদের কেমন যেন এক মুগ্ধতা কাজ করে। ‘গবেষণায় পাওয়া গেছে’ বা ‘গবেষণায় প্রমাণিত হয়েছে’ এরকম বাক্য দিয়ে শুরু হওয়া কোনও আর্টিকেল বা প্রবন্ধ-নিবন্ধের ব্যাপারে আমাদের মনে যেন একটা অটোসাজেশন কাজ করে। ভাবখানা এমন যে, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন? তার মানে এটা বিলকুল সহীহ! অথচ বিজ্ঞানের নামে বিশ্বব্যাপী কত কত ভাঁওতাবাজি ছড়িয়ে আছে তা কি জানেন? গবেষকদের কথামতো ধ্রুবসত্য মেনে বসে আছেন, এমন বহু থিওরির পায়ের তলায় কোনও মাটি নেই! মানে জোরালো তথ্য-প্রমাণ নেই। পক্ষপাত-দুষ্ট, মনগড়া, জোচ্চুরি-করা ওসব গবেষণার ক্ষতিকর প্রভাবটা দিনশেষে পড়ছে মেডিসিন, চিকিৎসা, টেকনোলজি, শিক্ষা, সরকারি নীতি-সহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে। বিজ্ঞানের অন্ধকার এই দিকটি নিয়ে তেমন কোনও লেখাজোখা চোখে পড়ে না। তবে এ-ব্যাপারে কলম ধরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন স্টুয়ার্ট রিচি। নিজে একজন গবেষক হওয়ায় গবেষণা-খাতের হাঁড়ির খবর তার কলমে উঠে এসেছে কোনও রাখঢাক ছাড়াই। বাংলায় তার বইটিকে পাঠকদের জন্যে সহজবোধ্য করে উপস্থাপনের চেষ্টা করেছি আমরা। চোয়াল-ঝুলে-পড়া সব বিস্ফোরক তথ্যের অপেক্ষা শুধু পাতা উলটালেই!

Name:

সায়েন্স ফিকশনস

Edition:

1st Published, 2024

ISBN

No of Page:

Language

বাংলাদেশি অনুবাদক মাসুদ শরীফের জন্ম ১৯৮৭ সালের ৩ নভেম্বর। ইসলামিক ভাবধারার বই অনুবাদ করে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তবে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ তাঁর কোনোকালেই ছিল না। তাই পাড়ি জমান সুদূর ফ্লোরিডায়। সেখানে মিশকাহ ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। মাসুদ শরীফের বর্ণনামতে, তাঁর জন্ম ১৯৮৭ সালে হলেও ২০১১ সালে তিনি যেন নবজীবন লাভ করেন। আদর্শ ও জীবনদর্শনে ইসলামিক চিন্তাধারার প্রতি প্রবল ভালোবাসা তৈরি হয় তাঁর। মাসুদ শরীফ এর বই সমূহ ইসলামিক জীবনদর্শনের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং একাগ্রতারই প্রতিচ্ছবি। লেখক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক লেখকদের বই অনুবাদ করে আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জীবনদর্শন ও আদর্শ আলোচনা করে পাঠকদের সাথে আত্মিক বন্ধন সৃষ্টি করেছেন। তরুণ এই লেখকের অনুবাদশৈলীই মূলত তাকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে তিনি পুরোদস্তুর লেখক-অনুবাদক। পাঠকনন্দিত মাসুদ শরীফ এর বই সমগ্র হলো 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ' (ড. হিশাম আল আওয়াদি), 'হালাল বিনোদন' (শাইখ আবু মুয়াবিয়াহ ইমসালই কামদার), 'স্রষ্টা ধর্ম জীবন' (ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স), 'আবু বকর আস-সিদ্দীক: জীবন ও শাসন' (ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী), 'দু'আ বিশ্বাসীদের হাতিয়ার' (ড. ইয়াসিন ক্বাদি) ইত্যাদি। শুধু নিছক অনুবাদগ্রন্থ হিসেবে নয়, মাসুদ শরীফ এর বই পাঠকদের ইসলামিক বইগুলোর সাহিত্যরস বাংলায় অনুভব করতে উদ্দীপনা জোগায়, তাঁর সাবলীল শব্দশৈলীর প্রয়োগ রচনাগুলোতে করে প্রাণসঞ্চার। বর্তমানে এই অনুবাদক স্ত্রী, দুই কন্যা ও মা-বাবাকে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

Related Product

ফর দ্য লাভ অব ফি...
৳ 480
অ্যা ব্রিফ হিস্ট...
৳ 250

Customer Also Bought

Scroll to Top