1906387

বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 195.00.Current price is: ৳ 160.00.

Related Product

2300186
বিশ্বনবি (সা.) ছয় ...
Original price was: ৳ 850.00.Current price is: ৳ 650.00.
IMG_20210307_120509-250x404
হযরত মুহাম্মদ ( সা...
Original price was: ৳ 150.00.Current price is: ৳ 110.00.
2101467
উম্মতের কান্ডারি
Original price was: ৳ 800.00.Current price is: ৳ 640.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

“বি স্মার্ট উইথ মুহাম্মাদ" বইটির ভিডিও লিংক জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইসলামি দৃষ্টিকোণ থেকে ‎রাসূল ‎ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; ‎রাসূলর ‎ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ‎ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, ‎রাসূল ‎ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ‎ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, ‎রাসূল ‎ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ।

Name:

বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)

Edition:

সপ্তম সংস্করণ ১৫ মার্চ, ২০২৩

ISBN

9789849295952

No of Page:

Language

বাংলাদেশি অনুবাদক মাসুদ শরীফের জন্ম ১৯৮৭ সালের ৩ নভেম্বর। ইসলামিক ভাবধারার বই অনুবাদ করে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তবে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ তাঁর কোনোকালেই ছিল না। তাই পাড়ি জমান সুদূর ফ্লোরিডায়। সেখানে মিশকাহ ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। মাসুদ শরীফের বর্ণনামতে, তাঁর জন্ম ১৯৮৭ সালে হলেও ২০১১ সালে তিনি যেন নবজীবন লাভ করেন। আদর্শ ও জীবনদর্শনে ইসলামিক চিন্তাধারার প্রতি প্রবল ভালোবাসা তৈরি হয় তাঁর। মাসুদ শরীফ এর বই সমূহ ইসলামিক জীবনদর্শনের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং একাগ্রতারই প্রতিচ্ছবি। লেখক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক লেখকদের বই অনুবাদ করে আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জীবনদর্শন ও আদর্শ আলোচনা করে পাঠকদের সাথে আত্মিক বন্ধন সৃষ্টি করেছেন। তরুণ এই লেখকের অনুবাদশৈলীই মূলত তাকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে তিনি পুরোদস্তুর লেখক-অনুবাদক। পাঠকনন্দিত মাসুদ শরীফ এর বই সমগ্র হলো 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ' (ড. হিশাম আল আওয়াদি), 'হালাল বিনোদন' (শাইখ আবু মুয়াবিয়াহ ইমসালই কামদার), 'স্রষ্টা ধর্ম জীবন' (ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স), 'আবু বকর আস-সিদ্দীক: জীবন ও শাসন' (ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী), 'দু'আ বিশ্বাসীদের হাতিয়ার' (ড. ইয়াসিন ক্বাদি) ইত্যাদি। শুধু নিছক অনুবাদগ্রন্থ হিসেবে নয়, মাসুদ শরীফ এর বই পাঠকদের ইসলামিক বইগুলোর সাহিত্যরস বাংলায় অনুভব করতে উদ্দীপনা জোগায়, তাঁর সাবলীল শব্দশৈলীর প্রয়োগ রচনাগুলোতে করে প্রাণসঞ্চার। বর্তমানে এই অনুবাদক স্ত্রী, দুই কন্যা ও মা-বাবাকে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

Related Product

বিশ্বনবি (সা.) ছ...
৳ 650
হযরত মুহাম্মদ ( ...
৳ 110
উম্মতের কান্ডারি
৳ 640
মক্কা বিজয়
৳ 220
বিশ্বনবী (সা.) জ...
৳ 350
ইসলাম ও মুহম্মদ ...
৳ 200

Customer Also Bought

Scroll to Top