
হুমায়ূন আহমেদের সাথে সাতটি বছর
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 150.00 Original price was: ৳ 150.00.৳ 120.00Current price is: ৳ 120.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
হুমায়ূন আহমেদের সাথে সাতটি বছর’ বইটির ফ্ল্যাপের কথাঃ হুমায়ূন আহমেদ এক বিশাল মহীরুহ। তাঁর ছায়ায় অনেকেই পেয়েছেন স্বস্তির দিশা। মাহবুবুল আলম তাদেরই একজন। হুমায়ূন আহমেদের ছোটভাই প্রখ্যাত কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীব ভূমিকায় লিখেছেন, “এই লেখকের লেখার ভঙ্গিতে চমৎকার হিউমার আছে। … বড় ভাই তাকে পছন্দ করত, সেটা হচ্ছে তার কথা বলার স্টাইল। নিরাসক্ত ভঙ্গিতে তিনি অনেক মজার কথা বলতে পারেন। এ ব্যাপারটা বড় ভাইয়ের মধ্যেও ছিল। হুমায়ূন আহমেদকে নিয়ে তার মৃত্যুর পর তিন শয়েরও বেশি বই বের হয়েছে। কিন্তু আমার ধারণা, মো. মাহবুবুল আলমের ‘হুমায়ূন আহমেদের সাথে সাতটি বছর’ বইটি এর অন্যতম… তা শুধু তার লেখার গুণেই।” সূচীঃ ভূমিকা ০৯ প্রথম দেখা ১১ অপেক্ষা ১৫ ডাক্তার এজাজ এবং ১৮ ভেষজ উদ্যান ২৩ নাটকে প্রথম ২৬ একটুখানি সুখ : সাংবাদিকতা, শিক্ষকতা ও নাটকে অভিনয় ২৯ প্রত্যাবর্তন ৩২ একটি চিঠি ৩৫ ব্যক্তি হুমায়ুন ৩৯ হুমায়ূন আহমেদের ধর্ম-চিন্তা ৪৪ আজান শুনতে পাবেন ৫০ শান্তি বর্ষিত হোক ৫২ কেউ আর বলবে না, খেয়ে যেয়ো ৫৩ তিনি কথা রাখেননি ৫৫
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
মো. মাহবুবুল আলম জন্ম ১৯৬৮ সালের ১০ জানুয়ারি, গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বসুরা গ্রামে। ১৯৮০ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় দৈনিক খবর-এ টঙ্গী-গাজীপুর এলাকার নিজস্ব সংবাদদাতা হিসেবে সংবাদিকতার সূচনা এরপর বাংলার বাণী, সংবাদ, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক এবং বর্তমানে কালের কণ্ঠে কর্মরত। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে বিচ্ছু রঙ্গ, হুমায়ূন আহমেদের সাথে সাতটি বছর ও দূষিত গল্প নামে ৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকায় কৃষি, শিল্প, শিক্ষা, ধর্মসহ নানা বিষয়ে উল্লেখযোগ্যসংখ্যক লেখা প্রকাশিত হয়। কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের সাথে লেখকের সম্পৃক্ততা নেই, তিনটি 'ব'-তে আবর্তিত হয়ে আছে লেখকের পছন্দ। বাংলাদেশ, বিছানা ও বেতন। বিশিষ্ট সিরিয়াস-রম্য লেখক আশীফ এন্তাজ রবি এ লেখককে বই প্রকাশ করতে অনুপ্রাণিত করেছেন। লেখক তার কাছে ঋণী।