কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র

কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 800.00.Current price is: ৳ 640.00.

Related Product

download (2)
লিনাক্স সিস্টেম অ্...
Original price was: ৳ 470.00.Current price is: ৳ 340.00.
download (4)
ম্যাটল্যাব পরিচিতি
Original price was: ৳ 200.00.Current price is: ৳ 160.00.
হাতেকলমে বাংলা ন্যাচারাল ল্যাংঙ্গুয়েজ প্রসেসিং
হাতেকলমে ‘বাংলা’ ন...
Original price was: ৳ 420.00.Current price is: ৳ 336.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

প্রতিটি মানুষের কিছু স্বপ্ন থাকে। জীবনের শুরুতে, মাঝখানে এবং শেষে সেই স্বপ্নগুলোর মধ্যে ধারণাগত কিছু পার্থক্য থাকলেও সেগুলোকে বাস্তবায়ন করতে বেশ সময় লেগে যায়। স্বপ্ন পূরণে মানুষকে সহযোগিতা করতে পারে রাষ্ট্র। রাষ্ট্রের সহায়ক কাঠামোগুলো কিছুটা বুদ্ধিমান হলেই প্রতিটি মানুষের চাহিদা আলাদা করে মেটানো সম্ভব। কেউ যদি শেষ জীবনে একটা ক্যান্সার হাসপাতাল তৈরির স্বপ্ন দেখেন, তার জন্য বিভিন্ন ছাড়পত্র, জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব ধরনের সুবিধা দিতে পারে রাষ্ট্র। সেই রাষ্ট্রযন্ত্রের দক্ষতা বাড়াতে মানুষের পাশাপাশি হাত লাগাতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। তবে শুরুতে লাগবে ডেটার ব্যবহার। একটা মানুষের প্রায় প্রতিটি তথ্য রাষ্ট্রের কাছে থাকলে জনগণের মুখ ফুটে চাওয়ার আগে যেকোনো নাগরিক সুবিধা দিতে তৈরি হতে পারে ডেটা নির্ভর আগাম ধারণার প্রশাসন। মানুষের জন্মের পরে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন ন্যূনতম ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থাপনা, সবার জন্য আলাদা করে স্বাস্থ্য, শিক্ষা (প্রতিটি মানুষ আলাদা বলে তাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসার পারমিট ইত্যাদির জন্য চাহিদা ভিন্ন হবে) ইত্যাদি সরকারি সেবা সহজীকরণের কিছু ব্লু প্রিন্ট এসেছে এই বইটিতে।

Name:

কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র

Edition:

1st Published, 2021

ISBN

9789849564881

No of Page:

Language

Publisher

ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি ও কম্পিউটারের এর নানা বিষয় নিয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন একজন লেখক হলেন রকিবুল হাসান। বর্তমান যুগ হলো যোগাযোগ বিজ্ঞানের স্বর্ণযুগ। পুরো বিশ্ব চলছে বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ভর করে এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করছে বিশ্বের প্রায় সবকিছু। পৃথিবীর যেকোনো স্থানের যেকোনো মানুষের জীবনে কম্পিউটার ব্যবহারের কোনো বিকল্প নেই। আর তাই এখন সকল শিক্ষিত মানুষেরই কম্পিউটার এবং অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে থাকা প্রয়োজন বিশদ জ্ঞান। আর এসকল জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই রচিত হয়েছে রকিবুল হাসান এর বই সমূহ। ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করা এই লেখক শিক্ষাজীবন পার করেছেন ক্যাডেট কলেজে৷ ছোটবেলা থেকেই রেডিও কমিউনিকেশন নিয়ে অগাধ ভালোবাসা তাঁর। আর এরই সূত্রে ছুটিতে এলে বাসায় নিয়মিত তৈরি করতেন আরঅ্যান্ডডি ল্যাব, চাকরিজীবী বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে। ফিউজ উড়ানো ও বাসায় আগুন লাগিয়ে দেয়া ছিল তাঁর নিয়মিত কাজ। তবে ইলেকট্রনিক কমিনিউকেশনের প্রতি ভালোবাসাই একসময় তাঁকে সাহায্য করে বাংলাদেশ সেনাবাহিনী এর সিগন্যাল কোরে যোগ দিতে। তিনি সবসময় নতুন নতুন বিষয় শিখতে চান এবং এরই ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত অথবা সরকারিভাবে অংশ নিয়েছেন সত্তরটিরও অধিক ট্রেনিংয়ে, যার মধ্যে রয়েছে আমেরিকান সেনাবাহিনীর সিগন্যাল স্কুলের কোর্স এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটির 'লার্নিং হাউ টু লার্ন' কোর্স। ডেটা বিষয়ে তাঁর অভিজ্ঞতা অনেক, যা তাঁকে সাহায্য করেছে জাতীয় স্কেলে এদেশের টেলিকম অপারেটরগুলোর 'ইন্টারকানেকশন ভয়েস কল কস্ট মডেলিং' তৈরিতে সহযোগিতা করতে৷ তাঁর রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে কাজ করার অভিজ্ঞতা। আর এসকল জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতেই তিনি লিখেছেন বই। রকিবুল হাসান এর বই সমগ্রতে আছে 'হাতেকলমে মেশিন লার্নিং' ও 'শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং: হাতেকলমে সাইকিট-লার্ন'। তাঁর রচিত এসকল বই সকলকে সাহায্য করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে সহজে জানতে ও এগুলো নিয়ে সহজে কাজ করতে।

Related Product

লিনাক্স সিস্টেম ...
৳ 340
ম্যাটল্যাব পরিচি...
৳ 160
হাতেকলমে ‘বাংলা’...
৳ 336
হাতেকলমে মেশিন ল...
৳ 400
কৃত্রিম বুদ্ধিমত...
৳ 640
বাবুদের জন্য প্র...
৳ 192

Customer Also Bought

হাতেকলমে ডেটা অ্...
৳ 530
প্রবন্ধ প্রমূর্ত...
৳ 200
হাতেকলমে ‘বাংলা’...
৳ 336
হাতেকলমে মেশিন ল...
৳ 400
হাতেকলমে পাইথন ড...
৳ 640
শূন্য থেকে পাইথন...
৳ 304
কৃত্রিম বুদ্ধিমত...
৳ 640
Scroll to Top