শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং- হাতেকলমে সাইকিট-লার্ন

শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং : হাতেকলমে সাইকিট-লার্ন (দ্বিতীয় সংস্করণ)

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 304.00.

Related Product

Gonit Bujar Hatekhori
পাইথনে ডেটা স্ট্রা...
Original price was: ৳ 434.00.Current price is: ৳ 345.00.
হাতেকলমে পাইথন ডিপ লার্নিং
হাতেকলমে পাইথন ডিপ...
Original price was: ৳ 800.00.Current price is: ৳ 640.00.
সহজ ভাষায় পাইথন ৩
সহজ ভাষায় পাইথন ৩
Original price was: ৳ 660.00.Current price is: ৳ 528.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ বইটির ফ্লাপে লেখা কথা ‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ বইটি যেকোনাে পেশার মানুষের জন্য লেখা। কম ‘কোড, তবে কনসেপ্ট পরিষ্কার করে এগিয়েছে এ বইটি । আপনার সমস্যার দর্শন না বুঝলে সমস্যার ভেতরে যাওয়া দুষ্কর। কোড করা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ‘সমস্যা’ ঠিকমতাে বােঝার।। আর সেই ধারণা থেকে হাতেকলমের কনসেপ্টে মেশিন লার্নিং নিয়ে বইগুলাে লিখছেন আমাদের লেখক। শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ পাইথন সিরিজের প্রথম বই। ‘টেনসর ফ্লো’ ও ‘ডিপ লার্নিং’ নিয়ে পরের বইটি বুঝতে সাহায্য করবে এই বই। মূল বইটি (গিটবুক থেকে যার শুরু, https://raqueeb.gitbook.io/scikit-learn/) থেকে প্রিন্ট এডিশনে ২৫ শতাংশের মতাে কনটেন্ট এডিট বা যােগ হয়েছে বলে ধারণা করা যায়। লেখকের কনসেপ্ট রিড ফার্স্ট, বাই লেটার’-এর ফলে আপনি অনলাইনে বই পড়ে কেনার আইডিয়া করতে পারেন শুরুতেই।। ধারণা করছি একদম ‘জিরাে’, মানে শূন্য অভিজ্ঞতা থেকে ডেটা সায়েন্সের পাইথন ও মেশিন লার্নিংয়ের শুরুটা শেখা যাবে এই বই থেকে। মেশিন লার্নিং ব্যাপারটা অনেক বিশাল হওয়ায় ‘ওভার হাইপড’ এই রাস্তায় আমরা যাতে পথ না হারাই সে কারণে এই বই। রাস্তা চিনে গেলে পেছনে ফিরে তাকানাের দরকার হবে না এ বিষয়ে। আর সেই রাস্তা চেনানাের দায়িত্ব ছেড়ে দিতে পারেন এই বইয়ের ওপর। একদম হাতেকলমে। হাতেকলমে সিরিজের আগের বই ‘হাতেকলমে মেশিন লার্নিং বেসিক কনসেপ্ট তৈরিতে চমৎকারভাবে সাহায্য করলেও এই বইয়ের জন্য সেটা বাধ্যতামূলক নয়। যারা ডিপ লার্নিং শিখতে চান, তবে মেশিন লার্নিংয়ের ধারণা কম, তাদের জন্য সামনের ‘টেনসর ফ্লো দিয়ে পাইথন ডিপ লার্নিং বইয়ের জন্য এ বইটি একটা ভালাে গেটওয়ে হতে পারে। হ্যাপি পাইথন মেশিন লার্নিং!

Name:

শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং : হাতেকলমে সাইকিট-লার্ন (দ্বিতীয় সংস্করণ)

Edition:

ISBN

No of Page:

Language

Publisher

ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি ও কম্পিউটারের এর নানা বিষয় নিয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন একজন লেখক হলেন রকিবুল হাসান। বর্তমান যুগ হলো যোগাযোগ বিজ্ঞানের স্বর্ণযুগ। পুরো বিশ্ব চলছে বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ভর করে এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করছে বিশ্বের প্রায় সবকিছু। পৃথিবীর যেকোনো স্থানের যেকোনো মানুষের জীবনে কম্পিউটার ব্যবহারের কোনো বিকল্প নেই। আর তাই এখন সকল শিক্ষিত মানুষেরই কম্পিউটার এবং অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে থাকা প্রয়োজন বিশদ জ্ঞান। আর এসকল জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই রচিত হয়েছে রকিবুল হাসান এর বই সমূহ। ১৯৭০ সালে ঢাকায় জন্মগ্রহণ করা এই লেখক শিক্ষাজীবন পার করেছেন ক্যাডেট কলেজে৷ ছোটবেলা থেকেই রেডিও কমিউনিকেশন নিয়ে অগাধ ভালোবাসা তাঁর। আর এরই সূত্রে ছুটিতে এলে বাসায় নিয়মিত তৈরি করতেন আরঅ্যান্ডডি ল্যাব, চাকরিজীবী বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে। ফিউজ উড়ানো ও বাসায় আগুন লাগিয়ে দেয়া ছিল তাঁর নিয়মিত কাজ। তবে ইলেকট্রনিক কমিনিউকেশনের প্রতি ভালোবাসাই একসময় তাঁকে সাহায্য করে বাংলাদেশ সেনাবাহিনী এর সিগন্যাল কোরে যোগ দিতে। তিনি সবসময় নতুন নতুন বিষয় শিখতে চান এবং এরই ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত অথবা সরকারিভাবে অংশ নিয়েছেন সত্তরটিরও অধিক ট্রেনিংয়ে, যার মধ্যে রয়েছে আমেরিকান সেনাবাহিনীর সিগন্যাল স্কুলের কোর্স এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটির 'লার্নিং হাউ টু লার্ন' কোর্স। ডেটা বিষয়ে তাঁর অভিজ্ঞতা অনেক, যা তাঁকে সাহায্য করেছে জাতীয় স্কেলে এদেশের টেলিকম অপারেটরগুলোর 'ইন্টারকানেকশন ভয়েস কল কস্ট মডেলিং' তৈরিতে সহযোগিতা করতে৷ তাঁর রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে কাজ করার অভিজ্ঞতা। আর এসকল জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতেই তিনি লিখেছেন বই। রকিবুল হাসান এর বই সমগ্রতে আছে 'হাতেকলমে মেশিন লার্নিং' ও 'শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং: হাতেকলমে সাইকিট-লার্ন'। তাঁর রচিত এসকল বই সকলকে সাহায্য করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে সহজে জানতে ও এগুলো নিয়ে সহজে কাজ করতে।

Related Product

পাইথনে ডেটা স্ট্...
৳ 345
হাতেকলমে পাইথন ড...
৳ 640
সহজ ভাষায় পাইথন ...
৳ 528

Customer Also Bought

হাতেকলমে ডেটা অ্...
৳ 530
প্রবন্ধ প্রমূর্ত...
৳ 200
হাতেকলমে ‘বাংলা’...
৳ 336
হাতেকলমে মেশিন ল...
৳ 400
হাতেকলমে পাইথন ড...
৳ 640
কৃত্রিম বুদ্ধিমত...
৳ 640
কৃত্রিম বুদ্ধিমত...
৳ 640
Scroll to Top