কিশোর উপন্যাস শরৎ

কিশোর উপন্যাস

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.

Related Product

2203642
কিশোর উপন্যাস
Original price was: ৳ 300.00.Current price is: ৳ 210.00.
2203643
কিশোর উপন্যাস
Original price was: ৳ 300.00.Current price is: ৳ 210.00.
কিশোর উপন্যাস
কিশোর উপন্যাস
Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বই পরিচিতি পৃথিবীর যেকোনো বড় সাহিত্যিকদের সৃষ্টির মধ্যেই শিশু-কিশোর চরিত্র একটি বিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়। তাদের জীবনের নিজস্ব যে ধরন, ভাবনা-চিন্তার যে পদ্ধতি, তাদের প্রতিদিনের জীবনের যে বিভিন্নতা, তার যে রং, রস, সুগন্ধ বা যন্ত্রণাকাতরতা বা নিপীড়িত হওয়ার যে মর্মান্তিকতা, একজন লেখকের পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিশু-কিশোরের সামাজিক সত্তাকে বা বিভিন্ন চরিত্রকে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তাদের আবেগের আলো ও অন্ধকারকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে এনেছেন। এর ফলে এদের মধ্য দিয়ে আমাদের চলমান জীবনবাস্তবতা যেমন উঠে এসেছে, তেমনি সমাজকে ভারসাম্যময় করবার একটি তাগিদও সামাজিকভাবে সৃষ্টি হয়েছে। শরৎচন্দ্র এদের দিয়ে কোনো বৈপ্লবিক কাজ সম্পাদন করার চেষ্টা করেননি। কারণ, তাহলে তা সেই সময়ের বাস্তবতায়, যে সমাজকে তিনি প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে সংগতিপূর্ণ হতো না। তিনি সমাজে যা বিরাজমান, তা-ই মেলে ধরেছেন। শরৎচন্দ্রের বিপুল সাহিত্যকর্ম থেকে কিশোরদের জন্য উপযোগী চারটি উপন্যাস এ গ্রন্থে সংকলিত হয়েছে— বিন্দুর ছেলে, বড়দিদি, নিষ্কৃতি আর রামের সুমতি। এসব পাঠে একজন কিশোর খোঁজ পাবে এর মধ্যে নিহিত সত্য-সুন্দর ও কল্যাণের প্রতি অন্তহীন আস্থাকে আত্মস্থ করার বিদ্যা।

Name:

কিশোর উপন্যাস

Edition:

1st Published, 2021

ISBN

9789849574125

No of Page:

Language

Publisher

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবেলা থেকেই দুরন্ত ও মেধাবী শরৎচন্দ্রের। এন্ট্রান্স পাস করে কলেজে ভর্তি হলেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পেরে পরীক্ষায় বসতে পারেননি। দারিদ্র্য যখন শিক্ষাজীবনে অব্যহতি টানলো, তারপরই শুরু হলো আপাত সাধারণ এই মানুষটির বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যজীবন। এ সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে আয়োজিত সাহিত্যসভায় লেখালেখির অনুপ্রেরণা ফিরে পেলেন যেন আবার। যার ফলশ্রুতিতে বাংলা সাহিত্য পেয়েছিলো বড়দিদি, দেবদাস, চন্দ্রনাথ, শুভদা’র মতো কালোত্তীর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস সমগ্র। কাছাকাছি সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অনুপমার প্রেম, আলো ও ছায়া, হরিচরণ, বোঝা ইত্যাদি রচিত হয়। বনেলী রাজ স্টেটে সেটলমেন্ট অফিসারের সহকারী হিসেবে কিছুদিন কাজ করেন এসময়। কিন্তু তারপরই বাবার উপর অভিমান করে সন্ন্যাসদলে যোগ দিয়ে গান ও নাটকে অভিনয়ে মনোনিবেশ করেন। কখনও কলকাতা হাইকোর্টের অনুবাদক, আবার বার্মা রেলওয়ের হিসাব দপ্তরের কেরানি হিসেবেও কাজ করেন শরৎচন্দ্র। রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ১৯২১ সালে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে, এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে। এর মাঝে নিরন্তর চলেছে নিজস্ব জীবনবোধ ও অভিজ্ঞতা উৎসারিত সাহিত্যচর্চা। সমষ্টি আকারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প সমগ্র বিন্দুর ছেলে ও অন্যান্য, শ্রীকান্ত-৪ খন্ড, কাশীনাথ, ছেলেবেলার গল্প ইত্যাদি সময় নিয়ে প্রকাশিত হলেও পেয়েছিলো দারুণ পাঠকপ্রিয়তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related Product

কিশোর উপন্যাস
৳ 210
কিশোর উপন্যাস
৳ 210
কিশোর উপন্যাস
৳ 240
নীল ঘোড়ার খেলা
৳ 128

Customer Also Bought

Scroll to Top