2201043

বিন্দুর ছেলে

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 120.00.Current price is: ৳ 80.00.

Related Product

23179348
প্রাগৈতিহাসিক
Original price was: ৳ 220.00.Current price is: ৳ 150.00.
40776870
কিশোরপাঠ্য সেরা গল...
Original price was: ৳ 160.00.Current price is: ৳ 130.00.
13498512
বেতালপঞ্চবিংশতি
Original price was: ৳ 230.00.Current price is: ৳ 190.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

বিন্দুর ছেলে একান্নবর্তী পরিবারের পারিবারিক সুখ-দুঃখ, হাসি-কান্না, টানাপোড়নসহ নানা ঘটনা গল্পটিতে উঠে এসেছে। দুই বৈমাত্রেয় জ্ঞাতি ভাই যাদব ও মাধব। কিন্তু আপন ভাই ব্যতীত নিজেদেরকে তারা কখনো অন্যকিছু ভাবেনি। অভাব-অনটনের মাঝেও মাধবকে আইন পাশ করায় যাদব ও তার স্ত্রী অন্নপূর্ণা। জমিদারকন্যা বিন্দু বউ হয়ে আসে মাধবের ঘরে। অল্পতেই প্রচণ্ড অভিমানী বিন্দুর অভ্যাস ছিল মূর্ছা যাওয়া। একদিন বিন্দুর মূর্ছা যাওয়ার পূর্বে অন্নপূর্ণা তার দেড় বছরের ছেলে অমূল্যচরণকে বিন্দুর কোলে তুলে দেওয়ার পর দেখা গেল বিন্দু আর মূর্ছা যায় না। এরপর থেকে অমূল্য বিন্দুর কাছে মানুষ হতে থাকে এবং তাকেই মা বলে ডাকে। পরবর্তীতে যাদব-মাধবের বোন এলোকেশী ঠাঁই নেয় তাদের সংসারে। এলোকেশীর ছেলে নরেনের সাথে সখ্যতার দরুন অমূল্য বখে যেতে শুরু করে। আর তার ফলে দূরত্ব সৃষ্টি হয় অন্নপূর্ণা ও বিন্দুর মাঝে। এভাবেই নতুন মোড় নেয় গল্পটি।

Name:

বিন্দুর ছেলে

Edition:

১ম প্রকাশ, ২০২২

ISBN

9789849411109

No of Page:

Language

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবেলা থেকেই দুরন্ত ও মেধাবী শরৎচন্দ্রের। এন্ট্রান্স পাস করে কলেজে ভর্তি হলেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পেরে পরীক্ষায় বসতে পারেননি। দারিদ্র্য যখন শিক্ষাজীবনে অব্যহতি টানলো, তারপরই শুরু হলো আপাত সাধারণ এই মানুষটির বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যজীবন। এ সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে আয়োজিত সাহিত্যসভায় লেখালেখির অনুপ্রেরণা ফিরে পেলেন যেন আবার। যার ফলশ্রুতিতে বাংলা সাহিত্য পেয়েছিলো বড়দিদি, দেবদাস, চন্দ্রনাথ, শুভদা’র মতো কালোত্তীর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস সমগ্র। কাছাকাছি সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অনুপমার প্রেম, আলো ও ছায়া, হরিচরণ, বোঝা ইত্যাদি রচিত হয়। বনেলী রাজ স্টেটে সেটলমেন্ট অফিসারের সহকারী হিসেবে কিছুদিন কাজ করেন এসময়। কিন্তু তারপরই বাবার উপর অভিমান করে সন্ন্যাসদলে যোগ দিয়ে গান ও নাটকে অভিনয়ে মনোনিবেশ করেন। কখনও কলকাতা হাইকোর্টের অনুবাদক, আবার বার্মা রেলওয়ের হিসাব দপ্তরের কেরানি হিসেবেও কাজ করেন শরৎচন্দ্র। রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ১৯২১ সালে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে, এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে। এর মাঝে নিরন্তর চলেছে নিজস্ব জীবনবোধ ও অভিজ্ঞতা উৎসারিত সাহিত্যচর্চা। সমষ্টি আকারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প সমগ্র বিন্দুর ছেলে ও অন্যান্য, শ্রীকান্ত-৪ খন্ড, কাশীনাথ, ছেলেবেলার গল্প ইত্যাদি সময় নিয়ে প্রকাশিত হলেও পেয়েছিলো দারুণ পাঠকপ্রিয়তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related Product

প্রাগৈতিহাসিক
৳ 150
বেতালপঞ্চবিংশতি
৳ 190
ধূপছায়া
৳ 160
নির্বাচিত সেরা গ...
৳ 120
টুনি মেম
৳ 250
শিবরামের মজার গল...
৳ 220
দৃষ্টিপাত
৳ 210
গ্রীসের দশটি গল্...
৳ 120
মৈমনসিংহ গীতিকা
৳ 290

Customer Also Bought

Scroll to Top