35839672

উপন্যাস সমগ্র ১২

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

৳ 3,000.00

Related Product

download (11)
উড়ো মেঘ, অলীক সুখ
৳ 500.00
12191734
শ্বেতপাথরের থালা
৳ 700.00

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

“উপন্যাস সমগ্র ১২" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সেই ষাটের দশকে কবি সুনীল গঙ্গোপাধ্যায় যখন তার প্রথম উপন্যাস ‘যুবকযুবতী’রা লিখছেন আপন খেয়ালে, কোথাও ছাপাবার তাগিদ ছাড়াই, তখন বাংলা উপন্যাসের নানা দিকবদল ঘটে গেছে। রােমান্সের ছায়ালােকে নয়, অন্তর্মুখিনতায়, আত্মনিমগ্নতায় এই সময়ের কথাকাহিনীর চরিত্রদের আমরা মুক্তি খুঁজতে দেখি। যুবক-যুবতীরা বেরিয়ে পড়েছে জীবনের মানে খুঁজতে। একেবারে নিজেদের মতাে করে। অথচ জীবনের অন্বয় ভেঙে গেছে, শব্দ হারিয়ে ফেলেছে তার অভিধা। তবু তাদের আর্তিকে চিনে নিতে পাঠকের ভুল হয়নি। এই প্রেক্ষাপটকে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই চিহ্নিত করেছিলেন ‘ব্যাখ্যাহীন অস্থিরতা বলে। অভিজ্ঞান সন্ধানের গুঢ় যন্ত্রণায় নিহিত ছিল এই অস্থিরতা। কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের দিকনির্ণায়ক আত্মপ্রকাশ ঘটল ‘আত্মপ্রকাশ’-এ। এই উপন্যাস থেকে তিনি যেভাবে বাংলা কথাসাহিত্যের সীমাহীন ভূগােলকে অতিক্রম করে যাত্রা শুরু করলেন, তা এক আশ্চর্য সিদ্ধি তাঁর সেই অভিযাত্রা এখনও থামেনি। বাংলা উপন্যাসের জগতে সুনীল গঙ্গোপাধ্যায় এখন নিজেই এক প্রতিষ্ঠান। সফল ঔপন্যাসিকের পটজ্ঞান, চরিত্রচিত্রণের কারুতা, আকীর্ণ মানবপ্রতিমার নির্মাণ, সময়চেতনা, মূল্যবােধ, বিচিত্র গল্প চয়নের কুশলতা, জীবন জিজ্ঞাসার ব্যাকুলতা, সত্যের অনুসন্ধান, রূপসৌকর্য—এর সবগুলিই তাঁর করায়ত্ত প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বতন্ত্র ও উজ্জ্বল। তাঁর উপন্যাসসমূহ বাংলা কথাসাহিত্যের সম্পদ। তাঁর প্রথম উপন্যাস থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনালগ্নে লেখা উপন্যাসেও সুনীল সমান সজীব, সমান প্রাণবন্ত। তাঁর হাতে উপন্যাসে শিল্পরূপ নতুন মর্যাদা পেয়েছে। এ যাবৎ রচিত সুনীল গঙ্গোপাধ্যায়ের সমস্ত উপন্যাস খণ্ডে খণ্ডে প্রকাশের আয়ােজন করা হয়েছে। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে উপন্যাস সমগ্রর এগারােটি খণ্ড। এবার উপন্যাস সমগ্র ১২। এই খণ্ডে আছে উত্তরাধিকার, বিশাখা, ন্যায় কিংবা অন্যায়, ছবি, পারমিতা, শকুন্তলা, যাই, কাজরী, সমুদ্রতীরে, এই পৃথিবীতে, একটি নদীর নাম,কল্পনার নায়ক, আমাদের সেইসব দিন, কিশাের ও সন্ন্যাসিনী, আলপনা আর শিখা, শিখর থেকে শিখরে।

Name:

উপন্যাস সমগ্র ১২

Edition:

১ম সংস্করণ, ২০১৬

ISBN

9789350406168

No of Page:

Language

Related Product

উড়ো মেঘ, অলীক সু...
শ্বেতপাথরের থালা
অসম্পূর্ণা
খড়কুটো
মহুল সুখার চিঠি
উৎসারিত আলো
দশটি উপন্যাস

Customer Also Bought

Scroll to Top