
ঠিক বেঠিক মার্কেটিং
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 280.00 Original price was: ৳ 280.00.৳ 224.00Current price is: ৳ 224.00.
Related Product

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
===বইতে কি আছে এবং কাদের জন্য=== মানুষ শেখে দু-ভাবে - ঠেকে আর দেখে। এই বইয়ের ২১ টি লেখার কোনোটিই কোনো থিয়োরী বা তত্বকথা নয়। বরং প্রতিটি লেখাই লেখক তাঁর প্রায় দেড়-যুগের মার্কেটিং প্রফেশনে দেখে এবং ঠেকে যা শিখেছেন তারই প্রকাশ। একজন মার্কেটিয়ার হিসেবে নিজের পর্যবেক্ষণ, কেস স্টাডি আর একাডেমিক থিয়োরীর সাথে বাংলাদেশের মার্কেটিংএর বিভিন্ন প্র্যাকটিসের সামঞ্জস্য ও অসামঞ্জস্য খোঁজার চেষ্টা। এদেশে দেশীয় Marketing কেস স্ট্যাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সেক্ষেত্রে এই বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়। এদেশে দেশীয় Marketing কেস স্ট্যাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সেক্ষেত্রে এই বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
গালীব বিন মোহাম্মদ আসলে কোনো লেখক নন; বরং একজন মার্কেটিয়ার । ভালবাসেন প্রাচীন শহর আর সভ্যতা ঘুরে বেড়াতে, নতুন পা-দেয়া শহরের ক্যাফেতে বসে ধোঁয়া-ওঠা কফির কাপে নিতান্তই অচেনা কারও সাথে গল্প জুড়ে দিতে আর মানুষ কেনো কি করে তার পেছনের কারণটা খুঁজে বের করতে । সাথে প্রচন্ড ভালবাসেন নিজের মার্কেটিং প্রফেশনকে । মার্কেটিং এ পড়াশুনা করে কাজ শুরু করেছিলেন বিশ্বখ্যাত নেসলে কোম্পানীতে । সেখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাণ গ্রুপ, এসিআই হয়ে এখন আছেন বাংলাদেশের জনপ্রিয় দুধের ব্র্যান্ড 'DANO'র মাদার কোম্পানী ডেনমার্কের 'আরলা ফুডস্'-এ 'হেড-অফ-মার্কেটিং' হিসেবে । বেড়াবার নেশায় কিংবা কাজের প্রয়োজনে প্রচুর দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। তখন তাঁর ব্যাগে মোবাইল ফোনের চার্জারের সাথে আর কিছু থাকুক না থাকুক, সবসময়ই থাকে কিছু বই, তাঁর অবসরের ঘনিষ্ট সঙ্গী ।