
দ্য অ্যাক্সিডেন্টাল এন্ট্রাপ্রেনার
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 260.00 Original price was: ৳ 260.00.৳ 208.00Current price is: ৳ 208.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
"একজন ব্যক্তি ৬৫০-এর অধিক কর্মীর এক কোম্পানি চালাচ্ছেন, অথচ প্রতিনিয়ত মনে করেন তার এন্ট্রাপ্রেনার হওয়াটা নিছক দুর্ঘটনা। সুতরাং, দুর্ঘটনার একটা ম্যাপিং হয়ে যাক। রাইসুল কবির নামটাই এমন যে, প্রতি জেলায় খুঁজলেই এই নামে প্রায় জনা পঞ্চাশেক মানুষ পাওয়া যাবে। তবে আপনি যদি আইটি ইন্ডাস্ট্রির খবরাখবর রাখেন, ‘ব্রেইনস্টেশন-২৩’ নামটি আপনার মনে দ্যোতনা সৃষ্টি করতে পারে। কখনো ইচ্ছা জাগতেও পারে এর সিইও কীভাবে চিন্তা করেন তা জানার। তখন রাইসুল কবির নামটা আপনাকে সারা দেশ নয়, একটি সুনির্দিষ্ট গন্তব্যমুখে ধাবিত করবে।"
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
হিমালয় পাই- এই নামেও তার বই প্রকাশিত হচ্ছে ইদানীং। তবে যে বইগুলো আগাগোড়া তারই লেখা, সেসব বইতে তিনি মাহফুজ সিদ্দিকী হিমালয় নামে প্রকাশিত। লেখালেখি, চা খাওয়া ও মানুষের ইন্টারভিউ নেওয়া তার নেশা। এযাবৎ ১৫ হাজারেরও বেশি মানুষের ইন্টারভিউ নিয়েছেন। এর মধ্যে একক ব্যক্তির ইন্টারভিউ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই; ‘অ্যাম্বিশন মার্কেট’ এর মধ্যে অন্যতম। এই বইগুলো হিমালয়ের পর্যবেক্ষণ শক্তির লিখিত নিদর্শন। এক উদ্ভট দার্শনিক প্রকৃতির মানুষ এই হিমালয় পাই। বুয়েটের জীবন উতরে গেলেও প্রথাগত ক্যারিয়ারে আবদ্ধ হননি। তার পেশা বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্ভট। বিভিন্ন কোম্পানির সিইও এবং নানা স্তরের পেশাজীবী তাকে ডাকেন কেবলমাত্র গল্পের উদ্দেশ্যে, গল্প শেষে সম্মানি দেন। তিনি নিজের এই পেশার নামকরণ করেছেন বায়োপিক অ্যানালিস্ট (বিস্তারিত: www.biopiclab.com) বায়োপিক অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন রকমারি, ব্রেইনস্টেশন-২৩, ওয়াটার এইড, আদর্শ, উদ্ভাস, প্যারাডাইম আর্কিটেক্ট, মুসপানা, উইডেভসসহ ৩৫টিরও বেশি প্রতিষ্ঠানে। অচেনা মানুষের সঙ্গে পত্র-যোগাযোগও তার আরেকটি উদ্ভট শখ। himalay777@gmail.com