1552212630

শ্রেষ্ঠ প্রবন্ধ

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 295.00.

Related Product

2400899
আহমদ ছফার প্রবন্ধ
Original price was: ৳ 300.00.Current price is: ৳ 250.00.
1813478
যদিও হাওয়া উল্টোপা...
Original price was: ৳ 550.00.Current price is: ৳ 440.00.
220940497
বাংলাদেশের আঞ্চলিক...
Original price was: ৳ 100.00.Current price is: ৳ 80.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

আবুল ফজল (১৯০৩-১৯৮৩) একাধারে ছিলেন সৃজনশীল সাহিত্যিক, প্রগতিশীল চিন্তাবিদ ও বরেণ্য শিক্ষাবিদ। চিন্তার স্বাধীনতা, যুক্তির প্রসার ও বুদ্ধির মুক্তি ছিল তাঁর সাহিত্য ও কর্মসাধনার মৌল ব্রত। কর্মে চিন্তায় ও সাহিত্য-সাধনায় তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন মানস-মুক্তি তথা মানব-মুক্তির খোলা হাওয়া ছড়িয়ে দিতে। আবুল ফজলের লেখাপড়ার ভিত্তি রচিত হয়েছে মাদ্রাসায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনে যোগ দিয়ে উদার মানবিকতা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক-প্রগতিশীল চেতনায় উজ্জীবিত হয়েছিলেন তিনি। ব্রতী হয়েছিলেন বাঙালি মুসলমান সমাজে মানবিকতাবোধ ও যুক্তিবাদী চেতনার উজ্জীবন ঘটিয়ে বিশ্বের মানবধর্মের সঙ্গে তার সেতুবন্ধ রচনা করতে। সাহিত্য-চর্চা ছাড়াও আবুল ফজল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিমণ্ডলে প্রসারিত করেছেন অন্বেষু দৃষ্টি, পালন করেছেন সমাজভাবুকের দায়িত্ব, অবতীর্ণ হয়েছেন অকুতোভয় বিবেকী বুদ্ধিজীবীর ভূমিকায়। শাসকের রক্তচক্ষুকে ভয় পান নি। শোষণশীল রাষ্ট্রযন্ত্র ও প্রথাবদ্ধ ধর্ম যখন নিরঙ্কুশ আনুগত্য দাবি করতে চেয়েছে তখনও দায়বদ্ধ লেখকসত্তা নিয়ে তিনি প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সাহিত্যিক জীবনে আবুল ফজল গল্প, উপন্যাস ও নাটক লিখেছেন। তবে তাঁর চিন্তাধারার সম্যক প্রকাশ লক্ষ করা যায় তাঁর প্রবন্ধ-সম্ভারে। সেখানে ঋজু ও ঋদ্ধ, সৎ ও সাহসী, মননশীল ও মানবতাবাদী এক মনীষীর চিন্তা-চেতনার সঙ্গে আমরা পরিচিত হই। তাঁর ভাবনার ক্ষেত্রও সীমিত নয়। সাহিত্য ও শিল্প, শিক্ষা ও সংস্কৃতি, রাষ্ট্র ও রাজনীতি, ধর্ম ও বিশ্বাস, মানবকল্যাণ ও মানবমুক্তি-এমনি নানা বিষয়ে তিনি তাঁর ভাব-ধারণার প্রকাশ ঘটিয়েছেন। সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা সমাজসচেতন, দেশব্রতী এবং দায়বদ্ধ লেখক ও ভাবুকের। আবুল ফজল যে কেবল সমকালিক ছিলেন না, তাঁর চিন্তাধারা এখনও যে অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক, তার পরিচয় মিলবে এই গ্রন্থে।

Name:

শ্রেষ্ঠ প্রবন্ধ

Edition:

1st Published, 2017

ISBN

9847012005170

No of Page:

Language

Related Product

আহমদ ছফার প্রবন্...
৳ 250
যদিও হাওয়া উল্টো...
৳ 440
বাংলাদেশের আঞ্চল...
৳ 80
প্রবন্ধ সমগ্র-৬
৳ 550
প্রবন্ধসমগ্র ৭
৳ 550
প্রবন্ধ সমগ্র-৫
৳ 400
প্রবন্ধসমগ্র ২য় ...
৳ 400
জীবনানন্দ দাশের ...
৳ 100
শ্রেষ্ঠ প্রবন্ধ
৳ 220
জীবনানন্দ দাশের ...
৳ 200

Customer Also Bought

শ্রেষ্ঠ গল্প
৳ 520
রাজ অরাজ
৳ 560
মহাভারতের দেশ
৳ 320
Scroll to Top