Shater-Doshoker-srritikotha

ষাটের দশকের স্মৃতিকথা বর্তমানের শিকড় সন্ধান

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 125.00.

Related Product

60761655
দেশবিভাগ: পশ্চাৎ ও...
৳ 700.00
63755442
ভারতের মুক্তিসংগ্র...
৳ 900.00
8686251
The Muslims of Bri...
৳ 7,500.00

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

স্মৃতিকথার অংশবিশেষ পঞ্চাশ-ষাটের দশকে বড়দিয়ার যে জৌলুস ছিল , তা অনেক আগেই শেষ ! পাটের বাজার আর পাটকল -- দুটোই শেষ হয়ে গেল ! পাশের নদীটাও এখন প্রায় শেষ ! বড়দিয়া থেকে লোহাগড়া হয়ে মাগুরা-ঝিনাইদহের দিকে উজানে প্রবহমান নবগঙ্গা নদী মরে গেছে অনেক আগে । বড়দিয়ার উজানে মধুমতির যে অংশ – এখন সেটুকু কেবল সচল আছে । এখান থেকে বাঁক নিয়ে গোপালগঞ্জের মানিকদাহ হয়ে বরিশালমুখী মধুমতি নদীটার বিস্তীর্ণ এলাকা এখন একটা খালের মত হয়ে গেছে , বড়সড় নৌকাই চলতে পারে না সেখানে । মধুমতি নদীকে এখন দেখলে বড় রিক্ত-নিঃস্ব মনে হয়। মনে হয় বড় হাসপাতালের ভেতরে বেড না পেয়ে কোরিডোরে বিছানা পেতে অসুখের চিকিৎসা করাচ্ছে সে ; যেদিন শয্যা পাবে, সেদিন ডাক্তার তাকে একটা মৃত্যু-সনদ ধরিয়ে দেবে, যেমনভাবে মৃত্যু-সনদ পেয়েছে ঝিনাইদাহ-মাগুরা থেকে আসা নবগঙ্গা নদী। এখন মানুষ নদীর নামে ব্রিজের নাম বলে , যেমন –গড়াই ব্রিজ, আড়িয়ালখাঁ ব্রিজ। হয়তো এমন সময় আসবে , যখন ব্রিজের নামে নদীকে চিনতে হবে ; মানুষ বলবে, গড়াই ব্রিজের তলায় একটা নদী ছিল। আমরা হয়তো সেদিকেই চলেছি। অথচ ৭২-৭৩ সাল অবধি মধুমতি-নবগঙ্গা নদীর এই যৌথ স্রোত বেয়ে বৃটিশ কোম্পানীর নামানো স্টিমার চলেছে । স্টিমারে খুলনা গিয়ে চালনা-ঘাট থেকে অন্য স্টিমারে চড়ে রায়মঙ্গল নদীপথে কোলকাতায় যাওয়া যেত । ১৯৬৫ সাল পর্যন্ত এই ট্রানজিট চালু ছিল। শেষরাতে নদ-নদীর এই মহারাজা আমাদের গ্রামের সোজা দক্ষিণে নদীর বাঁকে এসে হুইসেল দিত । বড়দিয়া ঘাটের অপেক্ষমান যাত্রীদের বলতো-- আমি আসছি , মালপত্তর গোছাও ! শুনশান রাতের নীরবতা ভেঙ্গে সে-ডাক বহুদূর অবধি পৌছে যেত। এই সাইরেন শুনে বাড়ির বউ, যারা শোবার সময় ভাতের হাড়িতে পানি দিতে ভুলে যেত , তারা উঠে তাদের ভাতে পানি ঢালতো। সকালে এই পান্তা খেয়ে বাড়ির কৃষকেরা চাষবাস করতে মাঠের উদ্দেশে রওয়ানা দিতো ।

Name:

ষাটের দশকের স্মৃতিকথা বর্তমানের শিকড় সন্ধান

Edition:

1st Published, 2020

ISBN

9789844101715

No of Page:

Language

Related Product

দেশবিভাগ: পশ্চাৎ...
ভারতের মুক্তিসংগ...
The Muslims of B...
টু হিস্ট্রোরিক ট...
৳ 1000
সিপাহি বিদ্রোহ এ...
৳ 250
ব্রিটিশবিরোধী আন...
৳ 200
বাহাদুর শাহ জাফর...
৳ 230
প্লাবনভূমির মহাক...
৳ 960
মিশন উইথ মাউন্টব...
৳ 380
উপমহাদেশের স্বাধ...
৳ 480

Customer Also Bought

No data was found
Scroll to Top