
নেক আমলের ডায়েরি
Category:   Islamic Practices and Guides
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 210.00Current price is: ৳ 210.00.
Related Product
No data was found

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
হামদ ও সালাতের পর দুনিয়ার জীবন অতিসংক্ষিপ্ত। এখানে আমরা যে অবস্থাতেই থাকি না কেন, একদিন তা শেষ হয়ে যাবে। পক্ষান্তরে পরকালের জীবন অনন্তকাল। এর শুরু আছে, শেষ নেই। এজন্যে পরকালের সুখ-ই সুখ। পরকালের দুঃখ-ই দুঃখ। সেখানে সুখেরও শেষ নেই। দুঃখেরও শেষ নেই। পরকালে যে ক্ষমা পাবে, সেই প্রকৃত সফলকাম। তার চেয়ে বড় ভাগ্যবান আর নেই। পরকালে মুক্তি নির্ভর করে দুটি বিষয়ের উপর। এক. ঈমান। দুই. নেক আমল। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। ঈমানের সাথে যে ব্যক্তি নেক আমল করবে, সেই হবে পরকালে সফলকাম এবং ইহকালে সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, وَعَدَ اللهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْ هُمْ مَغْفِرَةً وَأَجْرًاعَظِيمًا যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُواالصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُالْبَرِيَّةِ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির সেরা। মুমিনের জীবনে নেক আমলের গুরুত্ব অপরিসীম। কেননা, নেক আমলের মাধ্যমে অর্জিত হয় মহান রবের সন্তুষ্টির মতো মহাদৌলত। অর্জিত হয় সৃষ্টিজীবের ভালোবাসা ও মহব্বত। নেক আমলের ফলে আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে আপতিত বালা-মসিবত থেকে রক্ষা করেন। তাদেরকে তিনি দান করেন হায়াতে তাইয়িবা ও দুনিয়ার জীবনে বরকত। সর্বোপরি, আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে দান করবেন জান্নাতের সুউচ্চ মাকাম।
Name:
নেক আমলের ডায়েরি
Category:
Author:
Edition:
1st Published, 2024
ISBN
9789849849710
No of Page:
Publisher
Related Product
No data was found
Customer Also Bought
No data was found