পুরুষ

পুরুষ

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 240.00.

Related Product

39911530
এক নম্বর পাঁচু মিস...
Original price was: ৳ 400.00.Current price is: ৳ 280.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

হোস্টেল জীবন, অনেকটা শাষন-বারণ বিহীন জীবন। তার উপর যদি থাকে পারিবারিক টানাপোড়েন, তাহলে তো কথাই নেই। ভুল পথে পা বাড়ানোর জন্য একটি মেয়ের জীবনে এ দুটো কারনই যথেষ্ট। তেমনই একটি মেয়ে মৃদুলা। বিশ্ববিদ্যালয় জীবনের একটা বড় সময় কাটিয়েছে সে আজিমপুরের ছাপড়া মসজিদ কলোনি আর নীলক্ষেতের মহিলা হোস্টেলে। মফস্বল থেকে আসা এই মেয়েটির পরিবারবিহীন জীবনে সাবলেট বা হোস্টেলের বান্ধবীরাই সবচেয়ে কাছের মানুষ। হঠাৎ মৃদুলার উপরে ভর করে প্রেম। ক্লাসমেট-রুমমেটদের উপুর্যুপুরি ঠাট্টা আর রসিকতায় সেই প্রেম আরও গভীরে চলে যায়। অল্পদিনের মধ্যেই মৃদুলা টের পায়, তার প্রেমিক ভীষণ কপট একজন পুরুষ। দুদিন পরপরই সে প্রেমিকা বদল করে। কিন্তু, আশ্চর্য্যজনকভাবে এই কপট পুরুষটি মৃদুলার মনের একটা বিশাল জায়গা দখল করে নেয়। বারবার মৃদুলাকে ছেড়ে সে অন্য প্রেমিকাদের কাছে চলে গেলেও, ঠিকই মৃদুলা তাকে আবার আপন করে নেয়। অবশ্য, কপট এই পুরুষটিকে প্রশ্রয় দেয়ার চরম শিক্ষাও পায় মৃদুলা। এই উপন্যাসটিতে উঠে এসেছে একাধিক পুরুষ চরিত্র। কখনও সে পুরুষটি মৃদুলার বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট, কখনও সে পুরুষটি মৃদুলার প্রেমিক, আবার কখনও সে পুরুষটি মৃদুলার কোনো রুমমটের ভাই অথবা প্রেমিক, কখনও বা সে পুরুষটি মৃদুলার প্রেমিকের বন্ধু।এই পুরুষ চরিত্রগুলোর ব্যবচ্ছেদ করাই উপন্যাসটির মূল উপজীব্য হলেও,গল্পের ফাঁকে ফাঁকে উঠে এসেছে মেয়েদের সাবলেট বা হোস্টেল জীবনের নানান ঘটনা,এসেছে হিন্দু-মুসলমানের প্রেম নিয়ে নানা জটিলতাও। তবে সবকিছুকে ছাপিয়ে, গল্পে গল্পে নারীর চোখে পুরুষকে দেখার একাধিক প্রয়াস চালিয়েছেন উপন্যাসটির রচয়িতা।

Name:

পুরুষ

Edition:

1st Published, 2018

ISBN

9789849266372

No of Page:

Language

Publisher

রোকেয়া লিটার জন্ম ১৯৮৫ সালের ১২ আগস্ট, দিনাজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রোকেয়া লিটা​। বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ”থেকেও​ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। বেশ কয়েকটি পত্রিকা আর টেলিভিশনে সাংবাদিকতা করার পাশাপাশি কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও। ছোটবেলা থেকেই ছড়া ও প্রবন্ধ লিখতেন রোকেয়া, তবে প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখির শুরু পাক্ষিক আনন্দ আলোতে কাজ করার সুবাদে। ২০১৪ সালে “অক্ষর” নামে একটি অণুগ্রন্থ সংকলণে লেখকের কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়। ২০১৫ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় রোকেয়া লিটার প্রথম উপন্যাস “সমকামিতা”। তার এই উপন্যাসটি চরম মাত্রায় বিতর্কিত এবং সমালোচিত হয়েছিলো। কারণ, উপন্যাসের মূল ভাবনাটা সামাজিক ভাবে নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে। এরপর ২০১৬ সালে সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস “ডুমুরের ফুল”। লেখকের এই উপন্যাসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সামাজিক-রাজনৈতিক জীবন উঠে আসে। এই উপন্যাসটিও সমানভাবে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। আর এবছর একুশে বইমেলায় লেখকের তৃতীয় উপন্যাস “পুরুষ”প্রকাশিত হয় আদর্শ প্রকাশনী থেকে। বর্তমানে তিনি হাফিংটন পোস্ট, বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি জাতীয় গনমাধ্যমে নিয়মিত কলাম লিখছেন।"

Related Product

এক নম্বর পাঁচু ম...
৳ 280
মুখোশ
৳ 250
অপরাজিতা
৳ 450
দ্রোহের দীপাবলি
৳ 220
ছারপোকা
৳ 200
নিশিকুটুম্ব
৳ 950
পুরুষ সাবিত্রী
৳ 260

Customer Also Bought

No data was found
Scroll to Top