2300326

প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 180.00.

Related Product

63346138
নূতন ছন্দ পরিক্রমা
৳ 900.00
109073285
কবি মুনিরা চৌধুরী ...
Original price was: ৳ 350.00.Current price is: ৳ 280.00.
1801954
বিষ্ণু দে-র কবিস্ব...
Original price was: ৳ 475.00.Current price is: ৳ 380.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

২০০৪ সালের আগে জাপানি ভাষার তিন পঙক্তিবিশিষ্ট ক্ষুদ্রতম কবিতা ‘হাইকু’র অনুসরণে যাঁরা বাংলা ভাষায় এর চর্চা করেছেন তাঁরা সবাই মুখে-মুখে কিংবা বইয়ের ভূমিকায় বলতেন: হাইকুর তিন পঙক্তি বিন্যস্ত হবে ৫-৭-৫ মাত্রায়। কারণ, জাপানিরা এই আঙ্গিক ও ছন্দপ্রকরণ মেনে চলেন। বাস্তবে হাইকু রচনায় আমাদের কোনো কবিই ছন্দপ্রকরণের ধার ধারেননি, যে যার নিয়মে লিখেছেন। দুয়েকজন স্বরবৃত্ত ছন্দের নামে যেভাবে ৫-৭-৫ মাত্রায় পঙক্তি সাজিয়েছেন, তা শাস্ত্রসম্মত নয়, কারণ, স্বরবৃত্ত ছন্দে ৫ ও ৭ মাত্রার পর্ব নেই। অতিপর্ব ও অপূর্ণপর্ব সহযোগে স্বরবৃত্তীয় যে ৫ ও ৭ মাত্রার পঙক্তি তৈরি হয় তার-ও একত্রবাস (মিশ্রণ) সমন্বিতভাবে ধ্বনিগত দিক থেকে অশ্রাব্য ঠেকে। ২০০৪ সালে একটি সমীক্ষা শেষে আবিদ আনোয়ার হাইকুর জন্য মাত্রাবৃত্তীয় ৫-৭-৫ মাত্রার যে প্রকরণ নির্ধারণ করে দিয়েছেন, ছন্দশিক্ষিত সব কবিই এখন এই প্রকরণে বাংলা ভাষায় হাইকু লিখছেন। এই বইটি পড়লে পাঠক বুঝতে পারবেন বাংলা হাইকু কীভাবে আবিদ আনোয়ারের হাতে ৫-৭-৫ মাত্রার প্রকরণ পেল এবং উভয় বাংলায় তা সমাদৃত হলো। ফরাসি ও ইংরেজ কবিদের হাইকুচর্চা বিষয়েও বইটিতে রয়েছে তথ্যবহুল মনোজ্ঞ আলোচনা। শুধু তত্ত্ব আলোচনাই নয়, এই বইতে রয়েছে ‘প্রকরণসিদ্ধ বাংলা হাইকুর পথিকৃৎ’ হিসেবে স্বীকৃত কবি আবিদ আনোয়ার-এর নিজের লেখা ১২০টি বাংলা হাইকু। প্রতিটি হাইকুর ছোট্ট অবয়বে গভীর ভাবনার শিল্পিত প্রকাশ ঘটেছে, যা মানসম্পন্ন হাইকু রচনায় ভাবীকালের রচয়িতাদের অনুপ্রাণিত করবে। বিদেশি ভাষা থেকে আগত সনেট ও লিমেরিক বাংলা ভাষায় যেভাবে নির্দিষ্ট আঙ্গিক ও প্রকরণ পেয়েছে, বিলম্বে হলেও সেভাবেই জাপানি হাইকুর-ও বাংলায়ন সম্পন্ন হলো। এই বইতে দেখানো হয়েছে তার পথপরিক্রমা।

Name:

প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা

Edition:

1st Published, 2023

ISBN

9789840429974

No of Page:

Language

Related Product

নূতন ছন্দ পরিক্র...
কবি মুনিরা চৌধুর...
৳ 280
বিষ্ণু দে-র কবিস...
৳ 380
কবিতার কথা
৳ 150
বাংলার কাব্য
৳ 120
Bengali and Japa...
৳ 290
মধ্যযুগের কবি ও ...
৳ 300
মধ্যযুগের কবি ও ...
৳ 480
The Art of Tagor...
৳ 1600
কবির সৃজন বেদনা
৳ 120

Customer Also Bought

ধলপহরের পদাবলি
৳ 110
আমার মুক্তিযুদ্ধ...
৳ 150
ছন্দের সহজপাঠ
৳ 190
তিন পাখনার প্রজা...
৳ 65
Scroll to Top