pouranik prem kahini 04-01-2022 Full Cover-01

পৌরাণিক প্রেমকাহিনি

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 192.00.

Related Product

146149335
কাকাবাবু ও বজ্রলাম...
৳ 300.00
download (10)
আরাকিয়েলের হিরে
৳ 300.00
download (2)
জঙ্গলের মধ্যে এক হ...
৳ 450.00

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

পুরাণ নিয়ে কৌতূহল কার নেই? কেউ হয়তো ছোটবেলা থেকেই পৌরাণিক কাহিনীতে উঁকিঝুঁকি মেরে আসছেন, কেউ মজেছেন বড় হয়ে। কেউ আবার একটু বেশি মজে গিয়ে ধরেছেন লেখালেখি। যেমন, লেখকদ্বয়। তাদের এক কথা, পুরাণ নিয়ে যত রসালো বই, বেশিরভাগই অন্য ভাষায়। তাই বলে বাংলার পাঠক রসে ভরা পুরাণ পড়বেন না? পুরাণকে খটোমটো ভাষা থেকে বের করে সরলভাবে উপস্থাপন করার জন্য তারা মুখবইয়ের ‘মিথলজি’ পেইজে কাজ করেছেন টানা কয়েক বছর। সেই সুতো ধরে একটা বই প্রকাশ করাও দরকারি হয়ে পড়ল। এক মলাটের ভেতর বিভিন্ন অঞ্চলের পৌরাণিক প্রেমকাহিনি নিয়ে এই বই। প্রেম-ভালোবাসা বিভিন্ন পুরাণের একটা বড় অংশ জুড়ে আছে। উমার সাথে শিবের বিচ্ছেদ শিবকে রুদ্রমূর্তি ধারণ করতে বাধ্য করেছিল। কিন্তু উমা আবার পার্বতী হয়ে ফিরে এসে শিবের সেই ধ্বংসাত্মক শক্তিকে বশে এনেছিল ভালোবাসা দিয়ে। দেবতা অ্যাপোলোর প্রেমে পড়ায় হিংসার বশবর্তী হয়ে পবনদেবতা য্যাফিরাস মেরে ফেলেছিল মর্ত্যের যুবক হায়াসিন্থকে, যাকে সে নিজেও ভালোবেসেছিল। প্রেমিককে অমর করে রাখতে অ্যাপোলো তখন সৃষ্টি করলেন হায়াসিন্থ নামের ফুল। য্যাফিরাসের ভালোবাসা যেখানে ধ্বংস করেছিল সব, সেখানে অ্যাপোলোর প্রেম তৈরি করেছিল সুন্দর কিছু। পুরাণের বেশিরভাগ চরিত্রের কাজকর্মই আসলে প্রেম-ভালোবাসার কারণে সৃষ্ট বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া। তাই এগুলো নিয়ে লেখালেখি না হলে পাঠকেরা মশলাদার কিছু থেকে বঞ্চিত হবেন। লেখকদ্বয় সেটা চান না বলেই এই বই।

নির্ঝর রুথ ঘোষের জন্ম এবং বেড়ে ওঠা টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামে অবস্থিত কুমুদিনী ক্যাম্পাসে। ভারতেশ্বরী হোমস থেকে এসএসসি পাসের (২০০৩) পর তিনি চলে আসেন হলি ক্রস কলেজে। এইচএসসি পাস (২০০৫) করে ভর্তি হন ঢাকার আজিমপুরে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ে। সেখান থেকে খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের ওপর স্নাতক (২০১১) ও স্নাতকোত্তর (২০১৩) শেষ করেন। পুষ্টিবিজ্ঞানে পড়লেও চাকরিজীবন শুরু করেন পোশাকশিল্পে। নিট মার্চেন্ডাইজার হিসেবে কয়েক বছর চাকরির পর পুষ্টিবিজ্ঞান নিয়ে আরও পড়াশোনার লক্ষ্যে ২০১৮ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন মেডিকেল নিউট্রিশন থেরাপির ওপর আরেকটা মাস্টার্স (২০২০)। লেখালেখির প্রতি নির্ঝরের ভালোবাসা ছোটবেলা থেকে। অনুবাদ, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মুভি রিভিউ ইত্যাদি লিখে তিনি বেশ কিছু পুরস্কার বগলদাবা করেছেন। ২০১৩ সালে ইস্টিশন ব্লগে লেখালেখির মাধ্যমে ব্লগিং জীবন শুরু। এরপর বিজ্ঞানযাত্রা ব্লগ কিংবা মুখবইয়ের বিভিন্ন পেজে লেখালেখির মাধ্যমে নিজের একটা আলাদা স্টাইল তৈরি করতে সক্ষম হন। সাধারণ বিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, পুরাণ, ইতিহাস– সবকিছু নিয়েই লিখতে পছন্দ করেন তিনি। সঙ্গে বিজ্ঞানযাত্রা ম্যাগাজিন ও বিজ্ঞানযাত্রা ব্লগের সম্পাদক হিসেবেও কাজ করেন। ‘পুষ্টিতে তুষ্টি’ ও ‘প্রবাস কথন’ নামের ফেসবুক পেজ দুটোর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে (২০২১) নির্ঝর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন।

Related Product

আরাকিয়েলের হিরে
অর্জুন সমগ্র-৬
বরফে পায়ের ছাপ
প্রোফেসর শঙ্কু
মিতিনমাসি সমগ্র ...
পাণ্ডব গোয়েন্দা ...
প্রোঃ শঙ্কুর কান...

Customer Also Bought

হারকিউলিসের বারো...
৳ 160
Scroll to Top