2203088

নজরুল উপন্যাস সমগ্র

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 320.00.

Related Product

40714640
উপন্যাস সমগ্র ১
৳ 1,500.00
2203688
রাজনৈতিক ও সামাজিক...
Original price was: ৳ 700.00.Current price is: ৳ 560.00.
2102694
রক্তমাখা স্মৃতির স...
Original price was: ৳ 700.00.Current price is: ৳ 550.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

মাহবুবাকে বিধবা করে বৃদ্ধ স্বামী পরলোকগমন করে। অপর একজন নারী সাহলিকা। কিন্তু সাহলিকাকেও গ্রহণ করতে ব্যর্থ হয় নুরুল হুদা। যদিও সাহলিকাও নুরুল হুদার প্রতি আসক্ত ছিল। সাহলিকা শিক্ষিতা এক নারী-সংসারে আবদ্ধ হতে সেও পারেনি। তার চরিত্রেও একটা উদাসীনতা ক্রিয়াশীল ছিল। এদিকে মাহবুবাও সংসারের প্রতি বীতশ্রদ্ধ এবং শেষ জীবন মক্কা মদিনায় অতিবাহিত করবে বলে স্থির করে। বস্তুতঃ নুরুলহুদার চরিত্র যেন নজরুলেরই প্রতিচ্ছবি একথা পাঠক মাত্রেই বুঝতে পারে। কবি কল্পনা ও রোমান্টিকতার চরম প্রকাশ ঘটেছে নূরুল হুদার কথাবার্তায় তার উক্তিতে তার আচার আচরণে। নূরুল হুদার অন্তরের ক্ষোভ যন্ত্রণা আকুল পিপাসা তাকে প্রায় উন্মাদ করে তুলেছে। রাবেয়াকে লিখিত চিঠিতে আছে- নূরুল হুদার এমনি উক্তি- "আমি চাচ্ছিলাম-আগুণ শুধু আগুন-সারা বিশ্বের আকাশে বাতাসে বাইরে ভিতরে আগুণ। আর তার মাঝে আমি দাঁড়াই আমার ঐ বিশ্বাগ্রাসী অন্তরের আগুণ নিয়ে আর দেখি কোন আগুণ কোন আত্মাকে গ্রাস করে নিতে পারে। ... মানুষেরই দুঃখ দেখে সময় সময় আমার বুক সাহারার মত আর্তনাদ করে উঠে। 'বাঁধনহারা' উপন্যাস আত্মজৈবনিক উপন্যাসের আদলেই রচিত।

Name:

নজরুল উপন্যাস সমগ্র

Edition:

৪র্থ সংস্করণ, ২০১৭

ISBN

9789844066026

No of Page:

Language

১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিনাট্যকার, অভিনয়শিল্পী, সুরকার ও প্রবন্ধকার। নজরুলের বাল্যকাল কেটেছে দুঃখ-দুর্দশায়। তাই তাঁর ডাকনাম ছিলো দুখু মিয়া। তাঁর বৈচিত্র্যময় শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পিতৃহীন হওয়ার পর তিনি পড়ালেখা ছেড়ে যোগ দেন লেটোর দলে, যেখান থেকে তিনি কবিতা ও গান রচনার কৌশল রপ্ত করেন। পরবর্তীতে এক বছর ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে পড়ে পুনরায় চুরুলিয়ায় রানীগঞ্জের শিয়ারসোল রাজ স্কুলে ভর্তি হন, এবং সেখানে তিন বছর অধ্যয়ন করেন। প্রবেশিকা পরীক্ষার আগেই তাকে পড়ালেখা ছাড়তে হয় যুদ্ধে যোগদানের জন্য। যুদ্ধের দিনগুলোতে নানা জায়গায় অবস্থান করলেও তার করাচির সৈনিকজীবনই উল্লেখযোগ্য, কেননা সেসময়েই তার প্রতিভার পরিচয় পাওয়া যায় ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ নামক গল্প প্রকাশের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম এর বই সমূহ’র বিষয়বস্তু বিবিধ। তবে কাজী নজরুল ইসলাম এর বই-এ সমকালীন রাজনৈতিক ও সামাজিক যন্ত্রণা এবং সাম্যবাদের ধারণা প্রকটভাবে স্থান করে নিয়েছে। রাবীন্দ্রিক যুগে তার সাহিত্য প্রতিভা উন্মোচিত হলেও তার সৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। কাজী নজরুল ইসলাম এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘রিক্তের বেদন’, ‘দোলনচাঁপা’, ‘বিষের বাঁশি’, ‘সাম্যবাদী’, ‘সর্বহারা’, ‘প্রলয়শিখা’ ইত্যাদি। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ‘সাপ্তাহিক লাঙল’, দ্বিসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’র সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Related Product

উপন্যাস সমগ্র ১
রাজনৈতিক ও সামাজ...
৳ 560
রক্তমাখা স্মৃতির...
৳ 550
শওকত আলীর উপন্যা...
৳ 180
আহমদ ছফার পাঁচটি...
৳ 400
উপন্যাস সমগ্র
৳ 620
বৃষ্টি ও বসন্তবি...
৳ 640
পঞ্চকন্যা
৳ 320
এক মলাটে তিন বই
৳ 280

Customer Also Bought

নজরুল গল্প সমগ্র
৳ 250
রুবাইয়াৎ-ই-ওমর খ...
৳ 160
কুহেলিকা
৳ 160
নির্বাচিত প্রবন্...
৳ 110
কাজী নজরুল ইসলাম
৳ 240
নজরুল রচনাবলী - ...
৳ 160
নজরুল রচনাবলী - ...
৳ 320
ছোটদের গল্প নাটক
৳ 210
Scroll to Top