
মহাবিশ্বের মহাযাত্রা
Category:   মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 460.00 Original price was: ৳ 460.00.৳ 368.00Current price is: ৳ 368.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
আমরা কোথা থেকে এসেছি? কোথায় আছি? এবং যাচ্ছিই-বা কোথায়? জীবন ও মহাবিশ্ব কীভাবে শুরু ও বিকশিত হয়েছে? মানবসভ্যতা ও মহাবিশ্বের ভবিষ্যৎই-বা কী? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বইয়ে মহাবিশ্বের সব গুরুত্বপূর্ণ ঘটনা ক্রমানুসারে সাজিয়ে একটি ‘টাইমলাইন’ তৈরি করা হয়েছে। শুরু বিগ ব্যাং দিয়ে। এরপর খোঁজা হয়েছে অসংখ্য গ্যালাক্সি, গ্রহ-উপগ্রহের উৎপত্তি কীভাবে, তারাগুলো-ই বা আলো দেয় কীভাবে। উদঘাটন করা হয়েছে পৃথিবীতে জীবনের উৎপত্তির রহস্য। উন্মোচন করা হয়েছে প্রাচীন এককোষী জীব থেকে বহুকোষী জীবের বিবর্তনের ইতিহাস। জানা যাবে, ডাইনোসরসহ পৃথিবী দাপিয়ে বেড়ানো বিশাল সব প্রাণির কাহিনি। মানুষ নামক অতিবুদ্ধিমান প্রজাতির উৎপত্তি, ইতিহাস ও ভবিষ্যতের কথাও বলা হয়েছে।
Name:
মহাবিশ্বের মহাযাত্রা
Category:
Author:
Edition:
1st Published
ISBN
9789849542179
No of Page:
Language
Publisher
শাহরিয়ার হোসেনের জন্ম ৬ জানুয়ারি ২০০২। তিনি ২০১৭ সালে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলে প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়া একাধিকবার বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, বাংলাদেশ অ্যাস্ট্রোফিজিকস অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত হন। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক এবং স্বপ্ন দেখেন বিজ্ঞান নিয়ে বড় কিছু করার।