
লিংকডইন মার্কেটিং
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 430.00 Original price was: ৳ 430.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
Related Product

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
তীব্র প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে লিংকডইন পেশাজীবী এবং ব্যবসায়ীদের জন্য এক শক্তিশালী হাতিয়ার। শুরুটা শুধু চাকুরিজীবীদের ক্যারিয়ারের উৎকর্ষ সাধনের জন্য হলেও অনেক বছর ধরেই তা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্যও দারুন কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিত্য নতুন ফিচার যুক্ত করে আর ভিডিয়ো কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে লিংকডইন ক্রমাগত উন্নত করার চেষ্টা করে যাচ্ছে তার বৈশ্বিক ইউজারদের। সম্প্রতি লিংকডইন কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্ধে বিশেষ ফিচার যুক্ত করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন আর শুধু ফেসবুক, ইউটিউব বা ইন্সটাগ্রামই নয়, লিংকডইনের মতো প্রফেশনাল প্লাটফর্ম থেকেও হওয়া যাবে। লিংকডইন সুযোগ দিয়েছে বিনামূল্যে নিজস্ব নিউজলেটার চালু করারও!
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ধানমন্ডি গভ. বয়েজ থেকে জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী বসবাস ঢাকাতে। ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে। সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশের মাটিতে ফিরে এসে মার্কেটিংয়ে এমবিএ করেছেন। ভোক্তা সন্তুষ্টির উপর তাঁর একটি একাডেমিক গবেষণাপত্র রয়েছে। ভবিষ্যতে চার্টাড মার্কেটার হওয়ার ইচ্ছে রয়েছে। মার্কেটিং কর্মকর্তা ছিলেন দেশীয় টেকনোলজি স্টার্টাপ, ই-কমার্স, মার্কেটিং এজেন্সি, এবং দেশি-বিদেশি কয়েকটি সফটওয়্যার কোম্পানিতে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং পেশায় রয়েছে। নিজস্ব একটি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি ফার্মও রয়েছে। ২০০৭ সাল থেকে অনলাইনে বাংলা ভাষায় নিয়মিত লেখালেখি করছেন। গত কয়েক বছর ধরে মার্কেটিং ও ব্র্যান্ডিং নিয়ে তিনি প্রায় নিয়মিতই লেখালেখি করছেন, দেশের ব্র্যান্ড চর্চাজীবিদের কাছে সেগুলো পেয়েছে তুমুল পাঠকপ্রিয়তা। প্রলয় হাসানের মার্কেটিংয়ের অনুসন্ধিৎসু লোকাল কেইস স্টাডি ছাপা হয়েছে একাধিক জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে, বানানো হয়েছে ডকুমেন্টারিও। একদিন বাংলাদেশের সর্বক্ষেত্রে পরিবেশবান্ধব ও এথিক্যাল মার্কেটিংয়ের চর্চা শুরু হবে, প্রলয় হাসান এটি মনে প্রাণে বিশ্বাস করেন।