
কলনবিলাস ১
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 540.00 Original price was: ৳ 540.00.৳ 432.00Current price is: ৳ 432.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
‘কলনবিলাস’ শব্দটি দিয়ে আসলে কী বোঝায়? এ নামটি শুনে অবাক হবেন না এমন মানুষ খুব কমই আছেন। অথচ মাধ্যমিকের পড়ুয়াও জানে গণিতে ‘ক্যালকুলাস’ নামে জটিল একটা শাখা আছে। ক্যালকুলাসের বাংলা নাম কিন্তু ‘কলনবিদ্যা’। এখন কথা হচ্ছে ক্যালকুলাস দিয়ে কী হয়? ছোট করে বললে ক্যালকুলাস হলো গণিতের সবচেয়ে আধুনিক শাখা। এর মধ্য দিয়ে প্রকৃতির অনেক নিয়ম ব্যাখ্যা করা সহজ ও অপরিহার্য। যারা গণিত আর বিজ্ঞানকে উপভোগ করতে চান, তাদের কাছে ক্যালকুলাস মানেই গণিতের এক অসাধারণ শাখা। অথচ এমন অনেকেই আছে যাদের কাছে পদার্থবিজ্ঞান অতিপ্রিয়, কিন্তু গণিতে ভীতির কারণে পদার্থবিজ্ঞান পড়তে পারছে না। আবার অনেকেই মজাদার, রোমাঞ্চকর ক্যালকুলাসকে ভয় পেয়ে বাদ দিয়ে দিচ্ছে, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য মুখস্ত করছে। কারণ একটাই ক্যালকুলাস নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারে, বিষয়টাকে অনুভব করাতে পারে, ক্যালকুলাসের গল্প শোনাতে পারে— এমন কেউ নেই। এ বইটা সব শ্রেণির পাঠকের জন্যই। মাঝে মাঝে এই বই গল্প শোনাবে, কথা বলবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, হাসাবে। সব মিলিয়ে ক্যালকুলাসকে উপভোগ ও বিলাসিতা করার জন্য একটা হাতিয়ার। তাহলে শুরু করা যাক কলনবিলাস।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
মোহাম্মাদ জিশান, জন্ম তার ২০০২ সালের ৬ জানুয়ারি, নাটোরের সিংড়া উপজেলার এক গ্রামাঞ্চলে। অনেক ছোট থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগী। মাধ্যমিক থেকেই গণিত আর বিজ্ঞানের বিষয়গুলো ব্যবহারিক না হলেও তাত্ত্বিকভাবে প্রমাণ সব পড়াশোনা করা, মুক্তচিন্তার মধ্য দিয়ে বিজ্ঞানের বিষয়গুলো অনুভব করা তার প্রিয় কাজ। দশম শ্রেণিতে পড়া অবস্থায় বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জগদ্বিখ্যাত তত্ত্ব ‘বিশেষ আপেক্ষিকতা’র সঙ্গে পরিচয় হয়। সেই থেকে ক্যালকুলাস যেন লেখকের জীবনসঙ্গী। লেখক অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। সারাক্ষণ রোমাঞ্চ খুঁজে বেড়ানো তার নেশা। সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক শেষ করার পর সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে মাত্র একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম বই ‘আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব’ প্রকাশিত হয় ২০২০ সালে। ফেসবুকে বিভিন্ন বিজ্ঞান গ্রুপে ক্যালকুলাস নিয়ে লেখালেখি। এরপর পাঠকদের জোরাজুরিতে তার দ্বিতীয় বই ‘কলনবিলাস’ রচনা করে বসেন মাত্র দ্বাদশ শ্রেণিতে থাকা অবস্থায়। কলনবিলাস বইটিকে লেখক নিজের ‘ড্রিম প্রজেক্ট’ বলতে ভালোবাসেন। অত্যন্ত সহজ-সরল লেখক কঠিন মানবজীবনের মারপ্যাঁচ খুব কমই বোঝেন। এত কঠিন মারপ্যাঁচ বোঝার থেকে গণিত আর বিজ্ঞান অনুধাবনের মাধ্যমে প্রকৃতির রহস্যভেদ করার চেষ্টায় লিপ্ত হওয়া শ্রেয় বলে মনে করেন তিনি। বর্তমানে তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে সচেষ্ট আছেন।