KaragarerCithi-Front

কারাগারের চিঠি

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

Original price was: ৳ 210.00.Current price is: ৳ 168.00.

Related Product

2000698
তাবলিগ জামাত : বাং...
Original price was: ৳ 260.00.Current price is: ৳ 200.00.
download (4)
সাইন্স অব দাওয়াহ
Original price was: ৳ 250.00.Current price is: ৳ 200.00.
2204479
নবিদের দাওয়াতি পদ্...
Original price was: ৳ 110.00.Current price is: ৳ 80.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

“কারাগারের চিঠি” অসীম জ্ঞানের অধিকারী এই মহান মনীষী চাইলেই পারতেন কিতাবের ইলমের মাঝেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখতে। কিংবা শাসকশ্রেণীর মতের সাথে সহাবস্থানে থেকে শান্তিময় বিলাসি জীবনযাপন করতে। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন নববী পথ। কেবল জালিম শাসকের বিরুদ্ধে কেবল মৌখিক প্রতিবাদই জানাননি, বরং তাতার শাসক গাযানের বিরুদ্ধে জিহাদেও অংশগ্রহণ করেছেন। মিথ্যা অভিযোগের দায়ে বার বার জেলে গিয়েছেন, কিন্তু থেমে থাকেননি। জেলের মধ্যে বসেই লিখেছেন আকিদা, ফিকহ, কুরআন-হাদীসের ব্যাখ্যাসহ আরো অনেক বিষয়ের গ্রন্থ। বাতিলপন্থিদের অভিযোগের জবাব দিয়েছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠির মাধ্যমে। কাফির শাসকদের নিকটও পাঠিয়েছেন, দাওয়াহ ও হুশিয়ারিমূলক পয়গাম। এই মহান ব্যক্তির কারাজীবনের সেসব ঐতিহাসিক চিঠিসমূহেরই এক অনবদ্য সংকলন এই বই—“কারাগারের চিঠি’”। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজ হারিয়ে গেছে কালের স্রোতে। তাদের নামটাও আজকের পৃথিবীতে অপরিচিত। কিন্তু ইমাম ইবনে তাইমিয়্যাকে আল্লাহ তাআলা পরিচিত করিয়ে দিয়েছেন পুরো পৃথিবীর কাছে! আজকের যুগে এমন কোনো বৃহদাকার লাইব্রেরি পাওয়া দুষ্কর যেখানে ইবনে তাইমিয়্যার একটি বইও নেই। এমন একজন গবেষক আলিম পাওয়া দুষ্কর যিনি ইবনে তাইমিয়্যার থেকে জ্ঞান থেকে নিজেকে সমৃদ্ধ করেননি! তাঁর রেখে যাওয়া অমূল্য কিছু উপদেশের সংকলন নিয়েই নুসুস সিরিজের অন্যতম বই “কারাগারের চিঠি”।

আব্দুল্লাহ আল হাসানের জন্ম ১৯৯৭ সালের ৬ মে সিলেটের কানাইঘাট উপজেলাধীন ভাটিদিহি গ্রামে। পিতা হাফিজ ফরিদ উদ্দীন। মাতা-গুলশান আক্তার রানু। পরিবারে ৩ ভাই ও ১ বোনের মাঝে হাসান সবার বড়। গ্রামের মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে দারুল হুদা সিলেটে ৪ বছর অধ্যয়ন করে বর্তমানে আঙ্গুরা মোহাম্মদপুরে মিশকাত জামাতে অধ্যয়নরত আল আব্দুল্লাহ আল হাসানের লেখালেখিতে হাতেখড়ি হয় শৈশবেই। ছড়া ও গল্প নিয়ে মেতে থাকলেও উপন্যাসের বই দিয়েই নবআঙ্গিকে তার যাত্রা শুরু হলো সাহিত্যাঙ্গণে। ভৌতিককাহিনী নির্ভর উপন্যাস-নদীপাড়ের বাগানবাড়ি শিশু- কিশোরসহ সব বয়সের পাঠকদের নিকট নিয়ে আসবে অন্যরকম এক অনুভূতি। ভৌতিক উপন্যাস-নদীপাড়ের বাগানবাড়ি দিয়ে নবযাত্রা শুরু করা তরুণ লেখক আব্দুল্লাহ আল হাসান ভবিষ্যতে আরও চমকপ্রদ ঘটনা ও কাহিনী নির্ভর উপন্যাস ও মজার মজার গল্প নিয়ে পাঠকের সামনে হাজির হবেন বলেই আমাদের বিশ্বাস। প্রবন্ধ, কবিতা এবং ছড়াসাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তিতেও দখল রয়েছে হাসানের। তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ও জাগ্রত কবি মুহিব খান। প্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এবং প্রিয় লেখক আবু তাহের মেসবাহ ও রশীদ জামিল।

Related Product

তাবলিগ জামাত : ব...
৳ 200
সাইন্স অব দাওয়াহ
৳ 200
নবিদের দাওয়াতি প...
৳ 80

Customer Also Bought

Scroll to Top