55661600

কবীর

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

৳ 800.00

Related Product

Intel(R) JPEG Library, version [2.0.18.50]
গভীর নির্জন পথে
Original price was: ৳ 900.00.Current price is: ৳ 800.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

কবীর বইয়ের ফ্ল্যাপে লেখা কথা মধ্যযুগের বিস্ময়কর সাধককবি কবীরের জীবনী ও সন-তারিখ নিয়ে বহু তর্ক-বিতর্ক, বিস্তর রহস্য-কিংবদন্তী । কিন্তু তাঁর বচনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। সর্বজনীন ও যুগোত্তীর্ণ এই রচনাবলিতে অবশ্য বেশকিছু প্রক্ষিপ্ত অংশেরও অনুপ্রবেশ ঘটে গিয়েছে। এই শতকের শুরুর দশকে পণ্ডিত ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনে যোগ দিয়েই, রবীন্দ্ৰনাথের প্রত্যক্ষ প্রেরণায় ও তাগিদে, কবীরের এক নির্ভেজাল বচন-সংগ্রহে উদ্যোগী হন ।বহু পুঁথিপত্র ঘেঁটেছেন, বহু জায়গা ঘুরেছেন, সরাসরি লোকমুখ থেকেও আহরণ করেছেন তিনি উপাদান। সেই বিপুল পরিশ্রমেরই ফসল চার-খণ্ডে-প্রকাশিত ‘কবীর’। প্রায় পঁচাশি বছর বাদে সেই অমূল্য গ্রন্থটি এক-খণ্ডে পুনর্মুদ্রিত হল। প্রায় সাড়ে তিন শো কবীর-বচন এখানে বিষয়মুখী বিন্যাসে অন্তর্ভুক্ত, সঙ্গে সরল বঙ্গানুবাদ । জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এই সংকটকালে এ-গ্রন্থের পুনঃপ্রকাশকে স্বাগত জানিযেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সব্যসাচী ভট্টাচার্য। তাঁর বিস্তৃত প্রাক্কথনটি এই সংস্করণের আরেক আকর্ষণ । কবীর বইয়ের সূচীপত্ৰ প্রথম খণ্ড * কবীর পরখ-২৫ * কবীর উপদেশ-৩৮ * কবীর সাধনা-৪৭ * কবীর তত্ত্ব-৫৮ * কবীর প্ৰেম-৬৯ দ্বিতীয় খণ্ড * কবীর পরখ-৮১ * কবীর উপদেশ-৮৮ * কবীর সাধনা-৯৩ * কবীর তত্ত্ব-১০৪ * কবীর প্ৰেম-১২১ তৃতীয় খণ্ড * কবীর পরখ-১৩৭ * কবীর উপদেশ-১৪১ * কবীর সাধনা-১৪৭ * কবীর তত্ত্ব-১৫৮ * কবীর প্ৰেম-১৭৩ চতুর্থ খণ্ড * কবীর পরখ-১৮৯ * কবীর উপদেশ-১৯৩ * কবীর সাধনা-১৯৭ * কবীর তত্ত্ব-২০৮ * কবীর প্ৰেম-২১৫ * গ্ৰন্থ-পরিচয়-২২৭ * কবীর-দোঁহার প্রথম পঙক্তি-২২৯

Name:

কবীর

Edition:

৫ম মুদ্রণ, ২০১৫

ISBN

8177562957

No of Page:

Language

Related Product

গভীর নির্জন পথে
৳ 800

Customer Also Bought

Scroll to Top