
জবাব
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 315.00 Original price was: ৳ 315.00.৳ 252.00Current price is: ৳ 252.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
"জবাব"বইটির সম্পর্কে কিছু কথা: ২০১৫-র শেষ দিক থেকেই মুশফিকুর রহমান মিনার ভাই এমন একটি ওয়েবসাইটের পরিকল্পনা করেন যা হবে নাস্তিক্যবাদী সকল ব্লগের জবাব। এক ওয়েবসাইটের মাঝেই ইসলামবিরােধীদের সকল অপপ্রচারের জবাব থাকবে। ২০১৬ সাল থেকে এই সাইটের জন্য প্রবন্ধ লেখা ও সংগ্রহের কাজ শুরু হয়। সে সময়ে প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছেও এই ওয়েবসাইটের পরিকল্পনা জানানাে হয়েছিল। তিনি সব শুনে এ জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি নিয়ে কাজের জন্য তার সাথে দেখা করবার মাত্র ২ দিন আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এরপরেও অব্যাহত ছিল ওয়েবসাটের কাজ। অবশেষে ২০১৮ সালে আলাের মুখ দেখতে পায় ‘ইসলামবিরােধীদের জবাব—Response To Anti-Islam' (www. response-to-anti-islam.com)। নাস্তিকদের উত্থাপিত যাবতীয় প্রশ্ন, অভিযােগআপত্তির জবাব সংবলিত সবিস্তার প্রবন্ধ রয়েছে এই ওয়েবসাইটে। অনেক লেখক এবং কলা-কুশলীর অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ এই সাইট। এই সাইটের জন্য তৈরি করা হয়েছে Android এবং iOS অ্যাপ। ফলে যে কেউ খুব সহজেই নিজ মােবাইল ফোনে অ্যাপগুলাে ডাউনলােড করে লেখাগুলাে পড়ে ফেলতে পারেন। ওয়েবসাইট থেকে বাছাইকৃত সেরা লেখাগুলাের একটি সংকলন হচ্ছে জবাব। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি বইয়ের মাধ্যমেও বিশ্বাসের কথাগুলাে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জবাবঅনেক লেখকের সমন্বিত চেষ্টার ফল। প্রথিতযশা অনেক লেখককে চিন্তাশীল, ভাবনাজাগানিয়া, গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ এই সংকলন। নাস্তিক্যবাদ-বিরােধী কাজগুলােতে জবাব নতুন এবং গুরুত্বপূর্ণ একটা সংযােজন হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস। মানুষকে ঈমানের পথে ডাকতে যেসব মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য অপরিসীম দুআ আর ভালােবাসা। জবাব বইতে যেসব লেখকদের লেখা অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্যও অফুরান ভালােবাসা। অনেক অনেক ভালােবাসা বইটির সংকলক মুশফিকুর রহমান মিনার ভাইয়ের জন্যও। আল্লাহ যেন কাজটাকে কবুল করেন, আমিন।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
আরিফুল ইসলাম, একজন ডিজাইনার এবং মার্কেটার। তিনি স্রোতের বিপরীতে চলা সাহসী একজন মানুষ। নিজের প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে এবং স্বাধীনভাবে ক্যারিয়ার বিল্ড আপ করার উদ্দেশ্যে তিনি আর দশটা মানুষের মতো চাকরি কিংবা ব্যবসা শুরু না করে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা শুরু করেছিলেন। বর্তমানে ছয় বছরেরও বেশি সময় তিনি নিজের ডিজাইন ও মার্কেটিং এজেন্সি গ্রাফিক সোলোর মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সফলতার সঙ্গে সার্ভিস দিয়ে চলেছেন। ছোটবেলা থেকেই তিনি মানুষকে নতুন কিছু শেখাতে ভালোবাসতেন। এই ভালোবাসা থেকেই মূলত মেন্টরিংয়ের জগতে তার দৃপ্ত পদচারণা শুরু। নিজের নলেজ ও ক্যারিয়ারের প্র্যাকটিকাল এক্সপেরিয়েন্সের ওপর ভিত্তি করে তিনি তার কোর্সের মাধ্যমে এখন সাত শতাধিক ফ্রিল্যান্সারকে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য মেন্টরিং করছেন। পাশাপাশি তিনি তার "Freedom Freelancers" নামক ফেসবুক গ্রুপ এবং "Arif Notes" নামক ব্লগের মাধ্যমেও সবাইকে ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করছেন। তার লেখা ফ্রিডম ফ্রিল্যান্সারস বইতে তিনি তুলে ধরেছেন কীভাবে একজন ফ্রিল্যান্সার স্বাধীনভাবে এমন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, যেটা লং-টার্মে তাকে স্ট্যাবিলিটি ও সাকসেস দুটোই এনে দেবে।