
যে পথে জ্যান্ত গল্পেরা হেঁটে গেছে
Category:   বাংলা কবিতা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 267.00 Original price was: ৳ 267.00.৳ 214.00Current price is: ৳ 214.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
রাষ্ট্র আমাদের কীভাবে নিঃস্ব আর অসহায় করে তার অনন্য উদাহরণ শিপ্রা দেবনাথ। তবু মুখে তালা ঝুলিয়ে আর কত ঘুরব আমরা? এই প্রশ্নের জবাব দেওয়ার মতো অবশেষ কে আর আছে? বুকে পাথর নিয়ে চলতে, আমাদের নুন আনতে পান্তা ফুরানো সমাজ প্রতিদিন শেখায়, হাতে কলমে। কখনো ধর্মের নামে, কখনো তথাকথিত আইনের নামে আহুতি দিতে দিতে জীবনের মূল্যমান এখন মূল্যহীনতার চূড়ান্ত সীমায় গিয়ে ঠেকেছে। সমাজ, রাষ্ট্রের যূপকাষ্ঠে অনন্ত সম্ভাবনার জীবনের এই অবচয় ক্ষতবিক্ষত করে সংবেদনশীল কবিসত্তাকে। বিদীর্ণ হৃদয়ের ক্ষতগুলো কখনো আত্মচিৎকার, কখনো পাওয়া-হারানোর যুগপৎ আনন্দ-বেদনার স্মৃতিময়তা, কখনো হাতের তালুতে হঠাৎ চমকে ওঠা অশ্রুবিন্দুর মতো কবিতার অক্ষরে বুনে চলা। এই বইয়ের কবিতাগুলো সময়ের ও আমাদের অজস্র টুকরো হয়ে যাওয়া সত্তার মতোই জীবন্ত।
Name:
যে পথে জ্যান্ত গল্পেরা হেঁটে গেছে
Category:
Author:
Edition:
1st Published, 2022
ISBN
9789849629795
No of Page:
Language
Publisher
জন্ম কুষ্টিয়ার হাজরাহাটী গ্রামে। বেড়ে উঠেছেন ট্রাডিশনাল হিন্দু ফ্যামিলিতে। ছেলেবেলা কেটেছে প্রচুর বই পড়ে। যৌথ পারিবারিক আবহে সময়টা ছিল কালারফুল। বাবার সরকারি চাকরির সুবাদে থেকেছেন অনেক জায়গায়। স্কুলজীবন ধারাবাহিক ছিল না। উচ্চশিক্ষাও স্থিতিশীল হয়নি। আইইবি (বুয়েট)-এ সিভিলে অনার্সে ভর্তি হন। তিন বছর পড়ে ভালো না লাগায় সেখানকার পাঠ চুকান। সিনেমার নেশা ছিল আগে থেকেই। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সিনেমা নিয়ে পড়ছেন। মেইনস্ট্রিম সিনেমায় কাজ করেন। স্ক্রিপ্ট সুপারভাইজার, এক্সিকিউটিভ প্রোডিউসার, ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ভালো লাগে লিখতে।
Customer Also Bought
No data was found