বিশ্বসাহিত্য কেন্দ্র ও আমি
Category:   শিক্ষাবিদ
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 540.00 Original price was: ৳ 540.00.৳ 450.00Current price is: ৳ 450.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
"বিশ্বসাহিত্য কেন্দ্র ও আমি" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বড় বেদনা ছাড়া কি বড় কাজ হয়? বিশ্বসাহিত্য কেন্দ্রের জর্নালে আবদুল্লাহ আবু সায়ীদ লিখেছিলেন,
‘কেন্দ্রের ভবনের ইটের দেয়ালগুলােকে আমরা কোনােদিন প্লাস্টার করব না। এই কেন্দ্র যে একদিন আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছিল- এই ইটগুলাে তার সাক্ষী হয়ে থাক।'
ইট তাে ক্ষয়ে যাবে, কিন্তু সুলিখিতভাবে ধরে রাখা গেলে একটি বড় স্বপ্ন ও সংগঠনের চলমান ইতিহাসটি টিকে যেতে পারে কালের আক্রমণ অগ্রাহ্য করে। সেই কাজটি নানাভাবেই করে যাচ্ছিলেন এ-সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ জর্নাল লিখে, সাক্ষাৎকার দিয়ে, নানা জায়গায় নানা অনুষ্ঠানে বক্তৃতা করে। এমনকি কেন্দ্রের পরিচিতিপত্র, ঘােষণাপত্রের মধ্যেও রয়ে গেছে এই কেন্দ্রটির প্রতিষ্ঠাপুরুষের স্বপ্ন ও ভাবনার বিবরণ। আবদুল্লাহ আবু সায়ীদের বিশ্বসাহিত্য কেন্দ্র-সংশ্লিষ্ট যাবতীয় কথা, লেখা, ভাবনা ও সক্রিয়তার সমাবেশ এই গ্রন্থ।
একবার পড়তে শুরু করলে আর থামা যায় না। এই বইয়ে একই সঙ্গে পাওয়া যাবে অসাধারণ কথক ও বাগ্মীর বিস্তার করা সম্মােহনী জাল, একজন স্বপ্নবান মানুষের উদ্দীপনাসঞ্চারী চিন্তা, এক বেদনার্ত প্রেমিক-হৃদয়ের গােপন রক্তক্ষরণের বিবরণ। এই বইয়ের মূল্যবান সম্পদ আবদুল্লাহ আবু সায়ীদ-এর চমৎকার ভাষাশৈলী যা একই সঙ্গে মননশীল, ঋজু, প্রসাদগুণময় এবং হাস্যরসদীপ্ত! বিশ্বসাহিত্য কেন্দ্র সম্পর্কে তাঁর ভেতর-বাহিরের পুরােটা বিবরণের জন্যে এই বই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন্দ্র বিষয়ে অনুৎসাহিত পাঠকও বইটি পড়ে ঋদ্ধ হতে পারবেন জীবন, সময়, স্বদেশ ও জগৎ নিয়ে এই চিন্তাবিদের বিচিত্রগামী ভাবনার আলােয় আলােকিত হয়ে। এই বই একই সঙ্গে ব্যক্তিগত, সাংগঠনিক ও সর্বজনীন।

Name:
বিশ্বসাহিত্য কেন্দ্র ও আমি
Category:
Author:
Edition:
১ম সংস্করণ, ২০২০
ISBN
9841805146
No of Page:
Language
Publisher