বাংলাদেশ : স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে
Category:   বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 700.00 Original price was: ৳ 700.00.৳ 500.00Current price is: ৳ 500.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
বাংলাদেশ : স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের অভ্যুদয়ের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রাই এ বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হােসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের প্রত্যক্ষদর্শী, সাক্ষী এবং অংশীও। কখনাে নেপথ্যে থেকে আবার কখনাে প্রকাশ্যে তিনি এই ইতিহাস নির্মাণে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গােলটেবিল বৈঠকে তিনি। বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে যােগ দেন। ১৯৭০-এর নির্বাচনের পর আওয়ামী লীগের প্রস্তাবিত শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে ইয়াহিয়া, ভুট্টো এবং তাদের সহযােগীদের সঙ্গে আলােচনায়ও তিনি বঙ্গবন্ধুর সহযােগী হিসেবে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর পাকিস্তানের বন্দিশালা থেকে বঙ্গবন্ধুর সঙ্গে দেশে ফিরে আসেন। তারই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনেও বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়, জানা-অজানা নানা তথ্য ও ঘটনাকে লেখক নিজের অভিজ্ঞতার আলােকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন। ঘটনাপ্রবাহের বর্ণনা ও ব্যাখ্যার সঙ্গে প্রত্যক্ষদর্শী হিসেবে লেখকের অভিজ্ঞতা ও মূল্যায়ন বইটিকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে বইটি সহায়তা করবে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রাই এ বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হােসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। তার অভিজ্ঞতার আলােকে আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়কে তিনি এ বইয়ে তুলে ধরেছেন।

Name:
বাংলাদেশ : স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে
Category:
Author:
Edition:
১ম প্রকাশ, ২০২০
ISBN
9789849436317
No of Page:
Language
Publisher