
বাবর
by মোস্তাক শরীফ
Category:   বইমেলা ২০২৫
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 535.00 Original price was: ৳ 535.00.৳ 400.00Current price is: ৳ 400.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ইতিহাসের এক আকর্ষণীয় চরিত্র বাবর। জীবনে উত্থান-পতন কিছুরই কমতি ছিল না। মাত্র এগারো বছর বয়সে বসেছিলেন মধ্য এশীয় রাজ্য ফারগানার মসনদে। সিংহাসন হারিয়েছেন, পুনরুদ্ধার করেছেন বারবার। ভবঘুরের মতো বছরের পর বছর ঘুরেছেন পথে-প্রান্তরে, কিন্তু রাজ্যজয়ের স্বপ্নকে জলাঞ্জলি দেননি কখনও। অবশেষে ভারতবর্ষ জয়ের মাধ্যমে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। জহিরুদ্দিন মুহম্মদ বাবরের রোমাঞ্চকর জীবন এবং তাঁর স্বদেশ-সমকালের বাস্তবধর্মী এক আলেখ্য 'বাবর'। উপন্যাস হয়েও যা উপন্যাসের চেয়ে বেশি কিছু।
Name:
বাবর
Category:
Author:
Edition:
1st Published, 2025
ISBN
No of Page:
Language
Publisher
মোস্তাক শরীফ, জন্ম ১৯৭৪ সালে ফেনী শহরে। স্কুল ও কলেজ পর্যায়ের পড়াশোনা ফেনীতে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পিএইচডি করেছেন গ্রামীণ তথ্যব্যবস্থা বিষয়ে, ২০১১ সালে। লেখালেখির সূচনা দৈনিক পত্রিকায়, নব্বই দশকের শুরুতে। গত এক যুগেরও বেশি সময় ধরে সি নিউজ নামে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি মাসিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। ফিকশন-নন ফিকশন মিলিয়ে মোট নয়টি বইয়ের লেখক। স্ত্রী পলি, পুত্র আরাফ ও কন্যা মাইসারাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস।