
আমার জীবননীতি আমার রাজনীতি
Category:   পেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ আবদুল হামিদের এক অনবদ্য স্মৃতিকথা আমার জীবননীতি আমার রাজনীতি। ১৯৪৪ থেকে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পর্যন্ত তাঁর পথচলার বৃত্তান্ত এই স্মৃতি আলেখ্য। জন্মপূর্ব ইতিহাস ও বংশপরিচয় থেকে শুরু করে দূরন্ত ছেলেবেলা, শিক্ষাজীবনের বিচিত্র ঘটনাবলি, রাজনীতিতে সম্পৃক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবের সান্নিধ্যলাভ, ছাত্ররাজনীতি থেকে জাতীয় মুক্তিসংগ্রামে যুক্ততার অনুপুঙ্খ বিবরণ গ্রন্থটির উপজীব্য বিষয়।একইসঙ্গে রয়েছে তাঁর পরিবার ও সংসার জীবনের সুখ-দুঃখের যুগলবন্দি এবং হাওড়-জনসংস্কৃতির অন্তরঙ্গ চিত্র। বিশশতকের ষাটের দশকের শেষ দিকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্তি, মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা গ্রহণ, শরণার্থী শিবির ও মুক্তিযুদ্ধ পরিচালনার অভিজ্ঞতার মর্মভেদী বয়ান গ্রন্থটিকে ঐতিহাসিক মর্যাদায় উন্নীত করেছে। হাওড়-বাংলার এক তরুণ পরম নিষ্ঠা ও যোগ্যতায় কী করে রাজনীতির মূলস্রোতের সঙ্গে মিশে হয়ে উঠেছিলেন জনমানুষের নয়নের মণি-গ্রন্থটি তারই শিল্পিত ভাষ্য। বৈঠকি ভঙ্গি, মুখের কথার কাছাকাছি ভাষার ব্যবহার, ঘটনা ও চরিত্রের রসঘন বর্ণনা-সর্বোপরি গ্রন্থকারের সংবেদনশীল মন, জীবনঘনিষ্ঠ ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রন্থটিকে করেছে চিত্তাকর্ষক। ফলে সব শ্রেণির পাঠকের জন্যই এই গ্রন্থ আকর্ষণীয় হবে-এ আমাদের সুগভীর প্রত্যাশা।
Name:
আমার জীবননীতি আমার রাজনীতি
Category:
Author:
Edition:
১ম সংস্করণ, ২০২৩
ISBN
97898407620
No of Page:
Language
Publisher
Customer Also Bought
No data was found