
আজ শুক্রবার
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 270.00 Original price was: ৳ 270.00.৳ 220.00Current price is: ৳ 220.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
শনি থেকে বৃহস্পতি, টানা ছয়দিন অফিস করার পরে চাকুরিজীবী সংসারী মানুষের জীবনে আসে শুক্রবার। একটি মাত্র সাপ্তাহিক ছুটির দিন। ছয় দিনের অফিস ক্লান্তির পর একদিন হাত-পা ছড়িয়ে বিছানায় গড়াগড়ির সুযোগ, কিছু না করে হাত-পা গুটিয়ে আয়েশ করে বসে থাকার সুযোগ। সেই সুযোগ কি সত্যি সত্যি আসে? এর উত্তর ভালো দিতে পারবেন যারা শুক্রবারে বাসায় ছুটি কাটানো ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের পাশাপাশি অসাধারণ দেখার চোখ থাকে লেখক, বিশেষ করে ছড়াকারদের। শুক্রবার ছুটির দিনে সংসারে ঘাপটি মেরে থাকা অস্বস্তিগুলো তাই দক্ষতার সঙ্গে ছড়ায় তুলে এনেছেন ছড়াকার রোমেন রায়হান। তার লেখা ভিন্ন ভিন্ন শুক্রবারের ভিন্ন ভিন্ন সাংসারিক ঝুট-ঝামেলা বিষয়ক ছড়াকে মলাটবন্দি করার প্রয়াসই বই আকারে আজ শুক্রবার। বইয়ের প্রতিটি ছড়ার মধ্যে পাঠক নিজেকে খুঁজে পাবেন- এটা নিশ্চিত করেই বলা যায়
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
১৯৮৬ সালে দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসর’-এ প্রথম ছড়া ছাপা হওয়ার পর থেকে দেশের প্রধান সব দৈনিকগুলােতে নিয়মিতই। তিনি লিখে যাচ্ছেন। ঘুমপাড়ানি ছড়া থেকে। শুরু করে সমাজের অসঙ্গতি- সবই তাঁর ছড়ায় ধরা পড়ে বলে শিশু, কিশাের, কৈশােরউত্তীর্ণ সব বয়স শ্ৰেণীই তাঁর ছড়ার পাঠক। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ এর বেশি। ছড়াগ্রন্থ কা কা’ এর জন্য নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং রঙিন আমার ছেলেবেলা বৃষ্টি কাদায় মাখার জন্য পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত রােমেন রায়হান পেশায় চিকিৎসক ও নেশায় ছড়াকার। ছড়াকার পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বােধ করেন।