
অ পদার্থবিজ্ঞান
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 240.00Current price is: ৳ 240.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
নামটা শুনে মনে হতেই পারে, “অপদার্থবিজ্ঞান”! আসলে কিন্তু “অ পদার্থবিজ্ঞান”, মানে পদার্থবিজ্ঞান শুরু করার জন্য এই বই। এখানে কার্টুন আর ছবিতে খুব সহজে পদার্থবিজ্ঞানের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে। যারা বিজ্ঞানের ছাত্র-ছাত্রী না, তারাও যেমন বইটা পড়ে পদার্থবিজ্ঞানের মূল বিষয়গুলো বুঝতে পারবে, তেমনি যারা পদার্থবিজ্ঞান পড়ে, তারাও বিষয়গুলোর ভিন্ন উপস্থাপনা দেখে মজা পাবে। নিছক মজা পাওয়ার জন্য পড়তে শুরু করলেও অজান্তেই প্রকৃতির অনেক গূঢ় বিষয় মাথায় ঢুকে যাবে! মোটকথা, পদার্থবিজ্ঞানের সাথে আনন্দময় কিছুটা সময় কাটানোর উপলক্ষ তৈরি করে দেবে বইটি।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
তাকে যদি বলা হয় একদল উৎসুক মানুষের সামনে দাঁড়িয়ে বিজ্ঞানের কোন একটা জটিল বিষয় বোঝাতে, সেটা অনেকটা মাছকে পানিতে সাঁতার কাটতে বলার মত হয়ে যায়। এমন অনায়াসে তিনি কাজটি করতে পারেন, ভালোবাসে্ন বলেই। পেশায় প্রকৌশলী, কিন্তু মনে প্রাণে তিনি একজন শিক্ষক। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম অন্যরকম পাঠশালা এবং টেন মিনিট স্কুলের জন্যে তিনি শতাধিক লেকচার দিয়েছেন বিজ্ঞানের নানা বিষয়ে। সেগুলি দেখলে কিছুটা বোঝা যাবে বিষয়টা। আর যারা সরাসরি তার ক্লাস করেছে, তারা তো ভালোভাবেই জানে তার রকম-সকম! বলার মত লেখাতেও তিনি সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছোটোদের প্রিয় অন্যরকম বিজ্ঞানবাক্সের ম্যানুয়াল বই, গল্পের সুন্দর লেখাগুলোর বেশ কিছু রাতুল খানেরই করা! আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কাটে তার শিক্ষাজীবন। যেখানেই গেছেন, সেখানেই শেখা এবং শেখানোর জন্যে কাজ করেছেন। ভবিষ্যতেও তাই করতে চান। রাতুল খান বর্তমানে কর্মরত আছেন অন্যরকম বিজ্ঞানবাক্সের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে।