
সংকট : জীবনে ও মননে
by আহমদ শরীফ
Category:   দর্শন বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 270.00 Original price was: ৳ 270.00.৳ 200.00Current price is: ৳ 200.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ক্ষয়িষ্ণু মানবিকতা বিশশতকের নিঃস্ব নিরন্ন শোষিত পীড়িত দলিত দমিত বঞ্চিত গণমানব তাদের ভাতে-কাপড়ে ন্যূনতম মানবিক অধিকার প্রাপ্তি সম্বন্ধে আশান্বিত ও আশ্বস্ত হয়েছিল, সোভিয়েট রাশিয়া-চীন দেখে। পরে প্রত্যাশা পূরণ সম্বন্ধে প্রত্যয়ী হয়েও উঠেছিল। মনে করেছিল এ কেবল সময়ের ব্যাপার। শোষিত-বঞ্চিত মানবের- মানবতার বিশ্বময় মুক্তি ঘটবেই। আকস্মিকভাবে পূর্বয়ুরোপে-সোভিয়েট রাশিয়ায় [এবং চীনেও কিছুটা] সমাজতান্ত্রিক ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটে গেল। শুনে শেখা, শুনে আশ্বস্ত হওয়া, শুনে সমাজবাদী হওয়া গুরুবাদী অজ্ঞ উৎসাহী কম্যুনিস্টরা এ বিপর্যয়ে বিশ্বব্যাপী সর্বত্র যেন নিরাশা-হতাশায় নয় কেবল, ভুল মতাদর্শ সমর্থনের ও অনুসরণের জন্যে লজ্জিত এবং অনুশোচনায়ও যেন মর্মাহত। কাস্তে-হাতুড়ি অঙ্কিত পতাকা বর্জনে নয় শুধু, সঙ্ঘ-সমিতি-সংস্থাগুলোর নাম বদলেও হতে চাইল স্বস্থ।
Name:
সংকট : জীবনে ও মননে
Category:
Author:
Edition:
1st Published, 2015
ISBN
9789840417414
No of Page:
Language
Publisher