
বিয়ে
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 190.00 Original price was: ৳ 190.00.৳ 160.00Current price is: ৳ 160.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
"বিয়ে" বইয়ের পিছনের কভারের লেখা: বিয়ে একটি ধর্মীয় চুক্তি, একটি সামাজিক সম্পর্ক। একে ঘিরে দু’জন মানুষ, দুটি পরিবারের কত আকাঙ্খ, কত স্বপ্ন! সম্পর্কটিকে সুন্দর করার জন্য প্রয়ােজন এদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। তাই এই বইটি কেবল বিবাহেচ্ছ, নববিবাহিত বা বিবাহিতাদের জন্য নয় বরং তাদের বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়স্বজনদের জন্যও। এখানে বিয়ের স্বরূপ, দায়িত্বসমূহ, করণীয় এবং বর্জনীয় বিষয়াদি নিয়ে কিছু আলােচনা রয়েছে যা হয়ত চিন্তার দিগন্তে নতুনত্ব আনতে পারে। রয়েছে কিছু গল্প যা জীবনের বাস্তবতার প্রতিফলন।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
লেখিকা পরিচিতি জন্ম চট্টগ্রামে, শৈশব ঢাকায় কৈশাের আবুধাবী, পরিণত বয়েসে ভারতে এবং বিয়ের পর আবার চট্টগ্রামে ফিরে আসা। দীর্ঘদিন কানাডায় প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন। আদশিক, উদারপন্থী এবং জ্ঞানানুসন্ধানী পরিবারে রেশমের গুটির মতাে নিরাপদ ও পরিশীলিত পরিবেশে বেড়ে ওঠা। জীবনের পরবর্তী অংশে বন্ধুবান্ধব, পেশা, বিয়ে ইত্যাদির কারণে ব্যাপক সামাজিক সংস্পর্শে আসা। মূলত মুখচোরা বইপােকা। নানা রঙের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু তুলে ধরার প্রয়াস এবং সমাজের নানদিক দিয়ে চিন্তাশীলতার বহিঃপ্রকাশ ঘটানাের জন্যই মাঝেমধ্যে টুকটাক লেখালেখি। ইংরেজিতে অনার্স-মাস্টার্স এবং শিক্ষকতা করলেও বিশ্বসাহিত্য এবং জ্ঞানের কোনাে অঙ্গনে বিচরণে আপত্তি নেই। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিট্টাগাং-এ শিক্ষকতা করেছেন দীর্ঘদিন আবুধাবীস্থ ইয়াং টাইমস ম্যাগাজিনে নিয়মিত লেখিকা হিসেবে লেখার হাতেখড়ি। মাঝে বহুদিন পড়াশােনার মগ্ন থাকার পর মূলত ছাত্রছাত্রীদের চাপাচাপিতে লেখালেখিতে ফিরে আসা।