
অপ্সরী – ২
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 250.00 Original price was: ৳ 250.00.৳ 200.00Current price is: ৳ 200.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
অপ্সরী ভালো নাম বিলকিস খাতুন। তবে তার পছন্দের ডাকনাম অপ্সরী। বেগম মারজানা মহিলা কলেজে পড়ে। সাইকেলে ঘুরে বেড়ায় সারা শহর। রোদে পোড়া লালচে চুল আর বিরল নীলচে চোখ। উচ্চতায় খাটো কিন্তু স্বর্গের অপ্সরীর মতোই সুন্দরী। মার্শাল আর্টে এত পটু মে কাউকে ভয় পায় না। এমনিতে ঠান্ডা। সহজ-সরল, হাবা-গোবা, হাসে বেশি। কিন্তু অন্যায় দেখলেই দাবাগ্নি! মাইর একটাও মাটিতে পড়বে না! একে তো রূপের দেমাগ, তার ওপর মার্শাল আর্টের অহংকার। মেয়েরাও যদি কোনো অন্যায় করে, ও ছাড়বে না। এসব কারণে ক্লাসের কিছু মেয়ে তাকে দেখতে পারে না। তাসফিয়া, অ্যাঞ্জেল পৃথা আর ফারজানা সবসময় তার পেছনে লেগে থাকে। ঝগড়া হয়, মারামারি হয়, আবার মিলমিশও হয়ে যায়। কখনো আবার সাথে থাকে কলেজ গ্রাউন্ডের সব্বার চারপেয়ে বেস্ট ফ্রেন্ড পুতুন। । এই এক দল আধপাগলি, ছেলেমানুষিতে ভরা মেয়েদের হাসির গল্প নিয়েই সম্পূর্ণ মেয়েদের কমিক্স অপ্সরী।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
বাংলাদেশের শিশু-কিশোরদের কাছে পাঞ্জেরি প্রকাশনী পৌঁছে দিয়েছে বিশ্ববিখ্যাত বহু ক্ল্যাসিক। আর সেসব ক্ল্যাসিকের অনেকগুলোর প্রচ্ছদ ও ইলাস্ট্রেশনের পেছনে রয়েছে তৌহিদুল ইকবাল সম্পদের সৃজনশীল মস্তিষ্ক। তবে শুধু কমিকসের ছবি আঁকাই নয়, কমিকস লেখাতেও সিদ্ধহস্ত তিনি। মাত্র সাত-আট বছর বয়স থেকেই তিনি কমিকস লেখা শুরু করেন। ১৯৯২ সাল থেকে শুরু হয় কিশোর পত্রিকায় কমিকস লেখার কাজ। প্রথম কমিকস ছিল ‘রিঙ্কু পিঙ্কুর বেড়া দেওয়া’। সেবা প্রকাশনীর কিশোর পত্রিকার জন্য কমিক স্ট্রিপ তৈরি করতে গিয়েই পেশাজীবনের শুরু হয় তাঁর। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশাটা তখন বদলে যায় পেশায়। কাজী আনোয়ার হোসেনের ‘কুয়াশা’ সিরিজের পাঁড় ভক্ত তৌহিদুল ইকবাল সম্পদের জীবনের বেশিরভাগ জুড়েই রয়েছে কমিকস। তাঁর সৃষ্টিতে আমেরিকান লেখক ও ইলাস্ট্রেটর উইলিয়াম অ্যান্ড্রু লুমিসের বেশ প্রভাব রয়েছে। অ্যানিমেশন প্রযুক্তি তাঁকে অনেক আকর্ষণ করে, ২০০১ সাল থেকে তিনি অ্যানিমেশনের সাথেও যুক্ত রয়েছেন। তাঁর জন্ম সিলেট বিভাগের হবিগঞ্জে হলেও বেড়ে ওঠা ঢাকাতে। ছোটবেলা থেকে পড়াশোনাও করেছেন ঢাকাতেই। পেশাজীবনের অনেকটা অংশ কেটেছে ফ্রিল্যান্সিং করে। তৌহিদুল ইকবাল সম্পদ এর বই সমগ্র এর মাঝে ‘দুর্জয় সিরিজ’ ও ‘মারুফ সিরিজ’ উল্লেখযোগ্য। দুর্জয় ও মারুফ- দুটি চরিত্রই প্রতিবাদী এবং সচেতনতামূলক কাজের সাথে জড়িত। এদের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবার ইচ্ছা রাখেন তৌহিদুল। এছাড়া, অনলাইনে পাওয়া যাচ্ছে তাঁর নিজস্ব টিউটোরিয়াল- স্যামস প্যাড। অধিকাংশ ক্ষেত্রেই স্বশিক্ষিত তৌহিদুল ইকবাল সম্পদ এর বই সমূহ তাঁকে তাঁর প্রত্যাশার চাইতেও বেশি খ্যাতি এনে দিয়েছে। তাই বইমেলায় যখন ভক্তরা অটোগ্রাফের জন্য ছুটে আসে, তখন তিনি বেশ অবাকই হন।