
জীবনের আয়নায়
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 330.00 Original price was: ৳ 330.00.৳ 264.00Current price is: ৳ 264.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
নির্মল একটি জীবন চাই আমরা সবাই। যেখানে হতাশা আর গ্লানির কোনো ঠাঁই নেই। আছে পরিচ্ছন্ন অন্তর, পারিবারিক সৌন্দর্য ও জীবনকে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি। এমন একটি জীবনের সন্ধান দিবে এ বই। শাইখ পুরো বইজুড়ে নতুন প্রজন্মের ভাই-বোনদের উপযোগী করে অনেক বোধ-উপলব্ধি ভাগাভাগি করেছেন। পড়তে গিয়ে দেখবেন খানিক পরপরই উপভোগ্য গল্প। এসব গল্পের ভেতর থেকে উঠে এসেছে জীবনঘনিষ্ঠ কোনো শিক্ষা। পড়তে গিয়ে মনে হতে পারে, আপনি একটি আয়নার সামনে বসে নিজের জীবনযাত্রাকে দেখতে পাচ্ছেন। জেনে নিতে পারছেন কোথায় আরেকটু ভালো করলে দুনিয়া ও আখিরাতে সফলদের একজন হওয়া যাবে। এমন আলো ঝলমলে জীবনের সাথে পরিচিত হতে এ বইয়ে আপনাকে স্বাগতম!
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। জন্ম এবং বেড়ে ওঠা নওগাঁ শহরে। প্রাথমিক পাঠও সেখানে। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এম.ফিল ডিগ্রী অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত। শিক্ষাজীবনে প্রতিটি স্তরে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)-এর একজন ছাত্র। খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুম’আ কমপ্লেক্স, পল্লবীতে। একইসাথে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন কন্যাসন্তানের জনক। এই তরুণ আলিম একজন প্রাঞ্জলভাষী দাঈ। পছন্দ করেন আল্লাহর পথে দাওয়াত দিতে, লিখতে এবং তরুণ ও যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক কাজ করতে।